শনিবার, ১৪ মার্চ, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির তৎপরতা, মসজিদে মাইকিং করে সতর্কতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২

শেয়ার করুনঃ
সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির তৎপরতা, মসজিদে মাইকিং করে সতর্কতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে। অপরিচিত লোকজন বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। জানা গেছে, একদল প্রতারক বিভিন্ন অজুহাতে মানুষের কাছে গিয়ে একটি কাগজ দেখিয়ে ঠিকানা জানতে চায়, যেখানে আগে থেকেই চেতনা নাশক ওষুধ মিশানো থাকে। কাগজ হাতে নেওয়ার পরপরই ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ে এবং প্রতারকচক্র তার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এভাবে একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন। কিছু ক্ষেত্রে প্রতারকরা ভিক্ষুক সেজেও একই পদ্ধতিতে প্রতারণা চালাচ্ছে।  

এছাড়া, রাতে জানালা বা ভেন্টিলেটরের মাধ্যমে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনাও ঘটছে। উল্লাপাড়ার বিনায়েকপুর গ্রামে আব্দুল গফুর ও আফসার আলীর বাড়িতে এমন কৌশলে চুরি সংঘটিত হয়েছে। একইভাবে রায়গঞ্জের রুপাখাড়া গ্রামে সানোয়ার হাজীর বাড়ি থেকে তিন ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে প্রতারকরা। প্রতিবেশীরা সকালে সন্দেহজনক পরিস্থিতি দেখে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পাওয়ায় গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেখেন, সানোয়ার হাজী ও তার পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

আরও

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

এ ধরনের প্রতারণার শিকার হয়ে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন। তবে এসব অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে, কারণ তারা স্থান পরিবর্তন করে বারবার প্রতারণা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে এবং এসব অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।  

এদিকে, পুলিশ এলাকাবাসীকে সতর্ক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, স্থানীয় মসজিদে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে। ইমামদের নামাজের আগে মুসল্লিদের এ বিষয়ে সতর্ক করতে বলা হয়েছে।  

অজ্ঞান পার্টি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে যে, অপরিচিত ব্যক্তিদের দেওয়া কোনো কাগজ হাতে না নেওয়া, সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত থানায় জানানো এবং বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রাতের বেলায় দরজা-জানালা শক্তভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন। এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে রাতের বেলা পাহারা বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এলাকাবাসী মনে করছে, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে অজ্ঞান পার্টির তৎপরতা আরও বেড়ে যেতে পারে। তাই দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করা দরকার বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভারত মহাসাগরে জাহাজ হামলার জবাব দেবে ইরান: ইরানি সেনাপ্রধান

ভারত মহাসাগরে জাহাজ হামলার জবাব দেবে ইরান: ইরানি সেনাপ্রধান

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝালকাঠি–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

'গুন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না' মন্তব্য করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের টেক্সটের টাকায় কেনা সরকারি ভিজিএফ এর চাল আপনাদের। আজ আপনারা যারা ভিজিএফ এর চাল নিতে এসেছেন, মহান আল্লাহর নিকট একটি দোয়াই করবেন আগামিতে যেন আপনারাও এইভাবে চাল বিতরণ করতে পারেন। মহান আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুক্রবার (১৩ মার্চ) সকালে

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাটে মেসার্স নান্নু স্টোর নামক একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাত্র পাঁচ টাকায় পাঁচটি আইটেম দিয়ে ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। খিচুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি বরই, মুড়ি ও শসা সহ ৮ থেকে ১০ ধরনের ইফতার সামগ্রীর মধ্যে পাঁচটি আইটেম সহ এই প্যাকেট পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের সিপি মোড়ে

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই রায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা মো. শহীদ