বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঘন কুয়াশা পড়লেই চলে ট্রলার , ঝুঁকি নিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ৫:৪৬

শেয়ার করুনঃ
ঘন কুয়াশা পড়লেই চলে ট্রলার , ঝুঁকি নিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায়ই ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এই নৌপথে ফেরিসহ অন্য নৌযান চলাচল তিন ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। এ সুযোগে  নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা নদীতে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে কিছু অসাধু ব্যক্তি। এতে দুর্ঘটনার শঙ্কা থাকলেও নৌ পুলিশের তেমন তৎপরতা নেই।

সরজমিনে শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকজন ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করছেন। ঘাট এলাকায় নৌ পুলিশের সদস্যদের দেখা যায়নি। গত কয়েক দিনও এ চিত্র দেখা গেছে। ঘন কুয়াশায় ফেরি বন্ধের সময় ট্রলারে অহরহ যাত্রী পারাপার করা হচ্ছে প্রতিনিয়ত।

আরও

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

ঘাটে থাকা বাসযাত্রী হাবিবুর রহমান বলেন, এই ঘন কুয়াশায় অবৈধভাবে অনেক ট্রলার চলাচল করছে। এখানে উচিত ছিল কতৃপক্ষের নজর দেয়া। কিন্তু কোন প্রশাসনিক লোককে দেখছিনা। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

যশোর থেকে ছেড়ে আসা গাজীপুর গামী যাত্রী আক্কাস সরদার বলেন, এখানে ঘন কুয়াশার কারণে আমরা দেখতে পাচ্ছি ফেরি বন্ধ কিন্তু নদীতে অনেক ট্রলার চলাচল করছে। আবার অনেকে দেখছি ঝুঁকি নিয়েই নদী পারাপার হচ্ছে। এখানে নৌপুলিশ নাই। নিরাপত্তা নাই।

আরও

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কুষ্টিয়া থেকে আসা মাহফুজ ও কামাল শেখ নামের দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা হয়। তারা বলেন, জরুরি কাজে সাভার যেতে হবে তাঁদের। কখন ফেরি ছাড়বে, কোনো নিশ্চয়তা নেই। তাই মোটরসাইকেল ভাড়া ৫০০ ও দুজনের ভাড়া ২০০ টাকা হলেও দর-কষাকষি করে ১০০ টাকা দিয়ে মোট ৬০০ টাকায় ট্রলারে ওঠেন।

সকালে নদী পাড়ি দিতে দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিলেন রেজাউল করিম। তিনি বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি। ফেরি বন্ধ থাকায় চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পাড়ি দিচ্ছি। আবার ট্রলারে ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে শিমুল নামের এক ট্রলারচালক বলেন, আজ কুয়াশায় ফেরি বন্ধ। ঘাটেই বসে ছিলাম। ভাবলাম দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় একটি ট্রিপ দেয়া আসি। তবে কুয়াশায় নদী পার হতে বেশি সময় লাগছে।

ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চ বন্ধ রাখার সুযোগে ঘাটের সুবিধাভোগী চক্র বাড়তি টাকা নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে। চার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০০-২০০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। কখনো কখনো এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, কুয়াশায় ফেরি বন্ধ থাকলেও মাঝেমধ্যে ট্রলার ভিড়িয়ে যাত্রী ওঠা-নামা করতে দেখা যায়। এতে ফেরির ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। স্থানীয় নৌ পুলিশকে এ বিষয়ে একাধিকবার জানানো হয়েছে। এছাড়াও উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক এনামুল হক বলেন, ‘কুয়াশায় ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আছে। এরপরও যাত্রী পারাপারের কথা শুনে গত সপ্তাহে একাধিক অভিযান চালিয়েছি। পুলিশ পৌঁছানোর আগেই ওরা সটকে পড়েন। জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সংবাদ

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ জন এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তারা বাধার মুখে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, জেলা প্রশাসন এবং সিলেট শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

সাহায্য ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বরিশালে বিদায়ী জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে গেলেও প্রত্যাশিত সহায়তা ও সহযোগিতা পাননি। এ কারণে বিদায়ী

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ী সদর উপজেলার একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডে সদর খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি প্লাস্টিকের

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর, কামারছড়া ও কুরমা বন বিটের প্রায় ৬ হাজার একর বনভূমি টাকার বিনিময়ে পান চাষের জন্য লিজ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা, বনভিলেজার ও পরিবেশকর্মীদের দাবি, বনায়নের নামে বনভূমি পরিষ্কার করে সেখানে পান জুম চাষের সুযোগ দেওয়া হচ্ছে, যা বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে