মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আশাশুনিতে বিএনপি সম্মেলনে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০:১৬

শেয়ার করুনঃ
আশাশুনিতে বিএনপি সম্মেলনে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সম্মেলন বন্ধ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে, এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

সকালে ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে সম্মেলন শুরু হয়। পূর্বঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আল আব্দুর রব ও মেম্বর আব্দুর রব। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোটগ্রহণ শুরু হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  

আরও

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বেলা ১১টার দিকে বঞ্চিত নেতাকর্মীরা শতাধিক অনুসারী নিয়ে সম্মেলনস্থলে গেলে দু’পক্ষের মধ্যে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন পলাশ, যুবদলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফি, কল্লোল, দীপু, আশিকসহ অন্তত ১৫ জন আহত হন।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেন। তারা দ্রুত সংঘর্ষ থামিয়ে সম্মেলনস্থল থেকে সবাইকে সরিয়ে দেন এবং এলাকায় ১৪৪ ধারা জারি করেন।  

আরও

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং
আশাশুনি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিএনপির একটি পক্ষ অভিযোগ করে, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সম্মেলন পণ্ড করেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ ভোট চলছিল, কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করে নেতাদের স্টেজ থেকে নামিয়ে দেয় এবং ভোটারদের তাড়িয়ে দেয়, যার ফলে পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়।  

অন্য পক্ষের অভিযোগ, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে গোপনে আওয়ামী লীগের অনুসারীদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, খুলনা বিভাগীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সম্মেলন ডাকা হয়েছে এবং তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।  

সংঘর্ষের পর স্থানীয় বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। অপর পক্ষ হুঁশিয়ারি দিয়েছে, বিতর্কিত কমিটি গঠন অব্যাহত থাকলে ভবিষ্যতে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।  

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

নোয়াখালীর রেলপথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন। স্থানীয়রা জানিয়েছেন, সকালেই নোয়াখালি থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে গাছের প্রতিবন্ধকতার

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন ও গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘পেছনে হাটার’ ইঙ্গিত দিচ্ছে। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্থার আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ১৮

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল।

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি, উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দা, গড়পাড়া দরবার শরীফের বিশিষ্ট মুরিদান ইয়াজদ্দিন শেখ দিনগত রবিবার দিনগত রাত দেড়টার দিকে  বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সমির মোল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন বিতরণকে কেন্দ্র করে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা। সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং