বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে পেঁয়াজ চাষে সাফল্যের গল্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১০

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে পেঁয়াজ চাষে সাফল্যের গল্প

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিএস ৪০৩, এলটি হাইব্রিড ও রেড হিল জাতের পেঁয়াজ চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন আশিদ্রোন ইউনিয়নের খলিলপুর গ্রামের কৃষক রায়হান আহমদ। এক শতক জমিতে চাষ করে তিনি অভাবনীয় ফলন পেয়েছেন। আশপাশের কৃষকরা তার মাঠ দেখতে আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই জাতের পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। চাষে সহযোগিতা করছে লালতীর সীড কোম্পানি।  

পেঁয়াজ চাষ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রায়হান জানান, লালতীর সীড কোম্পানি তাকে প্রদর্শনী প্লট হিসেবে জমি দিয়েছিল। তিনি গত ভাদ্র মাসে দেড় শতাংশ জমিতে পেঁয়াজের বীজ ছিটিয়ে ছিলেন, যা এক সপ্তাহের মধ্যে অঙ্কুরিত হয়। মাঘ মাসে ফসল পরিপূর্ণতা লাভ করে এবং ১০৫ দিনের মাথায় তিনি পেঁয়াজ তুলতে সক্ষম হন। তার মধ্যে বিজিএস ৪০৩ জাতটি সবচেয়ে ভালো ফলন দিয়েছে। প্রতি চার-পাঁচটি পেঁয়াজে এক কেজি ওজন হয়েছে। চাষের সময় তিনি প্রাকৃতিক সার ও ছত্রাকনাশক ব্যবহার করেছেন।  

আরও

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

তিনি আরও জানান, প্রথমবারেই সফল হওয়ায় তিনি আগামীতে বড় পরিসরে চাষ করার পরিকল্পনা করছেন। কম পরিশ্রম ও অল্প খরচে বাম্পার ফলন পাওয়ায় আশপাশের কৃষকরাও এতে আগ্রহ দেখাচ্ছেন। এর আগে ২০২৩ সালে রায়হান শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষেও সফল হয়েছিলেন।  

করোনার সময় পরিবারে আর্থিক চাপ বেড়ে যাওয়ায় পড়াশোনা ছেড়ে কৃষিকাজে মনোযোগ দেন রায়হান। ইউটিউব দেখে তিনি ক্যাপসিকাম চাষ শুরু করেন এবং দ্রুত সফল হন। তার এই উদ্যোগ তাকে স্বাবলম্বী করেছে এবং এখন তিনি কৃষিকে পেশা হিসেবে নিতেও আগ্রহী।  

আরও

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাংলাদেশের প্রথম সামার হাইব্রিড পেঁয়াজ বিজিএস ৪০৩ সাধারণত জুন-জুলাই মাসে রোপণ করা হয় এবং ৯০ দিনের মধ্যে ফসল তোলা যায়। একরপ্রতি ১১-১২ টন ফলন হয় এবং এর সংরক্ষণ ক্ষমতা দীর্ঘমেয়াদী। বিশেষ করে এর তাম্র বর্ণের রং ও ভালো গুণগত মান বাজারে চাহিদা বৃদ্ধি করছে।  

লালতীর সীডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান, বাংলাদেশে সাধারণত শীতকালে পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু গ্রীষ্মকালীন চাষ বাড়ানো গেলে দেশের উৎপাদন ঘাটতি অনেকাংশে কমবে। এটি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে সহায়তা করবে।  

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, শ্রীমঙ্গলে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে চ্যালেঞ্জ থাকে, তবে এবার খলিলপুরে লালতীরের প্রদর্শনী প্লটে ভালো ফলন হয়েছে। কৃষকরা লাভবান হলে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।  

তিনি আরও জানান, দেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয়, তবে গ্রীষ্ম ও শীতকালীন পেঁয়াজ সমানভাবে চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে। সরকারিভাবেও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা ব্যাপকভাবে এর আবাদ বাড়াতে পারেন।

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ জন এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তিতে পড়েন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তারা বাধার মুখে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, জেলা প্রশাসন এবং সিলেট শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

সাহায্য ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে বরিশালে বিদায়ী জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারী শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে গেলেও প্রত্যাশিত সহায়তা ও সহযোগিতা পাননি। এ কারণে বিদায়ী

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

রাজবাড়ী সদর উপজেলার একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডে সদর খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি প্লাস্টিকের

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

রাজকান্দি বনাঞ্চলে ৬ হাজার একর বনভূমি পান চাষে লিজের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর, কামারছড়া ও কুরমা বন বিটের প্রায় ৬ হাজার একর বনভূমি টাকার বিনিময়ে পান চাষের জন্য লিজ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা, বনভিলেজার ও পরিবেশকর্মীদের দাবি, বনায়নের নামে বনভূমি পরিষ্কার করে সেখানে পান জুম চাষের সুযোগ দেওয়া হচ্ছে, যা বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে