শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শিক্ষার্থীদের জিম্মি করে নোট-গাইড বই বাণিজ্যের অভিযোগ আশাশুনিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ৪:৯

শেয়ার করুনঃ
শিক্ষার্থীদের জিম্মি করে নোট-গাইড বই বাণিজ্যের অভিযোগ আশাশুনিতে

আশাশুনিতে মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নোট-গাইড বই নির্বাচন করার অভিযোগ উঠেছে। অভিভাবকদের জিম্মি করে শিক্ষার্থীদের বোর্ড অনুমোদিত বইয়ের বাইরে নোট-গাইড বই কিনতে বাধ্য করার কথা জানিয়েছেন তুহিন উল্লাহ তুহিন নামের একজন অভিভাবক। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান তদন্ত শুরু করেছেন। 

অভিযোগ রয়েছে, আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতি পাঞ্জেরী প্রকাশনীর নোট-গাইড বই তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসারে, শরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক সভায় পাঞ্জেরী ও পপি প্রকাশনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যকার প্রতিযোগিতার ফলে উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, পাঞ্জেরী পাবলিকেশন্স সমিতির সাথে ১০ লক্ষ টাকার চুক্তি করেছে এবং ৭ লক্ষ টাকা অগ্রিম দিয়েছে। 

আরও

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সভায় উপস্থিত থাকা একজন জানান, পপি প্রকাশনী ১২ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল, যা পাঞ্জেরীর প্রস্তাবের চেয়ে বেশি। তবে শিক্ষক সমিতি পাঞ্জেরীর সাথে চুক্তি করার সিদ্ধান্ত নেয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক আরিফুল ইসলাম এই বিষয়ে জানান, সমিতির মিটিংয়ে বার্ষিক আয়-ব্যয় এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বই নির্বাচনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং কোনো চুক্তি বা অর্থ লেনদেনের কথা অস্বীকার করেন তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশনায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। কোনো গাইড বা নোট বই শিক্ষার্থীদের কাছে পাওয়া যায়নি। প্রধান শিক্ষকদের বোর্ড অনুমোদনবিহীন বই ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে। 

আশাশুনি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অভিযোগ অনুসারে, পাঞ্জেরী, পপি এবং পপুলার লাইব্রেরীর প্রতিনিধিরা তাদের বই প্রচলনের জন্য শিক্ষকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। শিক্ষক সমিতির কয়েকজন সদস্য আর্থিক লেনদেনের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। 

অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের বোর্ড অনুমোদিত বইয়ের বাইরে বই কিনতে বাধ্য করা অন্যায়। এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অভিভাবকদের বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। 

তদন্ত চলমান থাকলেও অনেকেই শিক্ষক সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা বজায় রাখতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। 

এদিকে, শিক্ষক সমিতির সভাপতি ও সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করলেও অভিভাবকরা বিষয়টি নিয়ে সঠিক তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এদিকে অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫-১৬

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন