বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সংবাদ প্রকাশের পর সড়কের পাশে ময়লার স্তুপ অপসারণ করল বিসিসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০:১২

শেয়ার করুনঃ
সংবাদ প্রকাশের পর সড়কের পাশে ময়লার স্তুপ অপসারণ করল বিসিসি

বরিশালের লাকুটিয়া খালের পাশে স্তুপ করে রাখা ময়লা-আবর্জনা অবশেষে অপসারণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো এই সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। গতকাল বুধবার সিটি কর্পোরেশন সড়কের পাশে স্তুপ করে রাখা ময়লা অপসারণ করে। 

ইনউিজ৭১ এ  “লাকুটিয়া খাল পরিস্কারের পরও জনদুর্ভোগ, উদাসীন সিটি কর্পোরেশন ” শিরোনামে সংবাদ প্রকাশের পরই এমন পদক্ষেপ নেওয়া হয়। 

আরও

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

লাকুটিয়া খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছিল ২০২৩ সালের ১ নভেম্বর। বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই অভিযানে দীর্ঘদিনের জমে থাকা ময়লা ও আবর্জনা অপসারণ করা হয়। খালটি পরিষ্কার হওয়ার পর আশপাশের জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পায় এবং পানি প্রবাহ আংশিকভাবে স্বাভাবিক হয়। তবে খাল থেকে উত্তোলিত ময়লা রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়েছিল, যা পরবর্তীতে নতুন জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। বিভিন্ন মহলের তীব্র সমালোচনা এবং স্থানীয়দের ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশন ময়লা অপসারণের কাজ শুরু করে। সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, বুধবার থেকেই আমরা কাজ শুরু করেছি এবং অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মিজানুর রহমান নামে এক বাসিন্দা বলেন, এখন খালের পাশের পরিবেশ অনেকটা পরিষ্কার এবং ধুলাবালির সমস্যাও কমে আসবে বলে আশা করছি। আরেক বাসিন্দা প্রবীণ লিয়াকত আলীও সিটি কর্পোরেশনের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। তবে খালের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নিয়মিত খনন এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দেওয়া প্রয়োজন।

বিসিসি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

সচেতন নাগরিক সমাজ এবং পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, খাল পরিষ্কার অভিযানের সাফল্য ধরে রাখতে নিয়মিত মনিটরিং এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। শুধুমাত্র ময়লা অপসারণ করাই যথেষ্ট নয়, বরং খালের প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করতে এবং আশপাশের কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন নদ-নদী ও ছড়া দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত দখল ও বর্জ্য ফেলার ফলে অনেক জলধারা তাদের স্বাভাবিক প্রবাহ হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের জালালিয়া রোড, কালিঘাট, রামনগর, মুসলিমবাগ ও গাংপার এলাকাসহ বিভিন্ন স্থানে ছড়ার দুই পাড় দখল করে ভবন, দোকান এবং টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

বরিশালের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একপাক্ষিক সালিশের মাধ্যমে এক উত্তরাধিকারীর নামে সরকারি ঘর বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী ফকিরের অপর দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার দাবি করেন, প্যানেল

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে জেলার নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার প্রায়

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও প্রিয়জন হারানোর শোকে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। জানা গেছে, গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক