বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১১ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কালকিনিতে স্মারকলিপি প্রদান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০:৫৪

শেয়ার করুনঃ
সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কালকিনিতে স্মারকলিপি প্রদান

টঙ্গীর ইছতেমা ময়দানে সাদপন্থীদের অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত ও নিহতের ঘটনার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তাওহিদি জনতা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কালকিনি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কালকিনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেরামের নেতারা সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিক্ষোভ সমাবেশে বক্তারা টঙ্গীতে ইছতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। তারা সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আমাদের ধর্মীয় ঐক্য ও শান্তি বিনষ্ট করছে। সরকারকে অবিলম্বে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বক্তারা আরও উল্লেখ করেন, সাদপন্থীদের দ্বারা ঘটিত হামলার বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও

হেফাজতে ইসলাম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান, এবং কালকিনি হেফাজতে ইসলামের সভাপতি গোলাম হোসেন। এসময় মাদ্রাসা প্রধান, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা প্রশাসনকে সাদপন্থীদের কার্যক্রম দ্রুত বন্ধের আহ্বান জানান এবং টঙ্গীর ইছতেমা ময়দানে ঘটিত হামলায় নিহত ও আহতদের পরিবারকে সুবিচার দিতে কঠোর হস্তক্ষেপের দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন ডরিন। রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আজ ঐতিহাসিক  কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

আজ ঐতিহাসিক কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না দিবস। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন শহীদ হন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহম্মেদ

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বৃহস্পতিবার সকালে জানান, পরিস্থিতি

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, বোর্ডবাজারের সাইনবোর্ড, সালনা এবং

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী