শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬১৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

হিলির অস্থায়ী হাটের আলু চাহিদা মিটাচ্ছে সারাদেশে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০:২০

শেয়ার করুনঃ
হিলির অস্থায়ী হাটের আলু চাহিদা মিটাচ্ছে সারাদেশে

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের অস্থায়ী হিলির হাটের আলু যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে। এতে চাহিদা মিটাচ্ছ রাজধানী ঢাকাসহ দেশের বাজারের। সকাল ১১ ট থেকে শুরু হয়ে রাত্রি ৮-৯ টা পর্যন্ত এই হাটে চলে আলুর বেচাবিক্রি। প্রতিদিন দুই'শ থেকে তিন'শ শ্রমিক এই হাটে কাজ করে। সকাল থেকে রাত্রি পর্যন্ত ৩ থেকে ৪ হাজার মণ আলু কেনাবেচা হয় এখানে। আলুর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি এখানকার ব্যবসায়ী ও চাষিরা। স্থানীয়রা বলছেন এখানে সকালের চেয়ে বিকেলে হাটে আলু বেচাকেনা বেশি হয়ে থাকে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাধবপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের চারপাশে বসেছে বিশাল আলুর হাট। শুধু আলু মৌসুমকে কেন্দ্র করে ৩০ থেকে ৪০ দিন চলবে এই হাট। হাকিমপুর ও বিরামপুর থানার কয়েক শত কৃষক হাটের আশপাশে পলি অঞ্চল হওয়ায় সেখানে ব্যাপক আলুর চাষ করেন। ফলে আলু চাষিরা মাধবপাড়া গ্রামের এই হাটে এসে কাঙ্খিত দামে নিজেদের উৎপাদিত এই খাদ্য পণ্যটি ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের কাছে দাম দর করে বিক্রি করতে পারেন। এখানে স্থানীয় প্রায় ১০-১২ আড়ৎদার প্রতিদিন ৩-৪ হাজার মন আলু কিনেন কৃষকের কাছ থেকে। এসব আলুর দাম কোটি টাকার ওপরে। এখানে ৩-৪ শত শ্রমিক এখানে কাজ করে। জমি থেকে আলু তোলা, ধোয়া, বস্তা করে অস্থায়ী হাটে নিয়ে কাজে আরও প্রায় ২০০-২৫০ নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন বলে জানা গেছে। গত ১৫ ডিসেম্বর থেকে এখানে এই অস্থায়ী আলুর হাট বসে আরও প্রায় দুই থেকে তিন সপ্তাহ চলবে। 

আরও

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

স্থানীয় আড়ৎদাররা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারদের সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে দিচ্ছে এবং আড়ৎদাররা তাদের হিস্যা বুঝে নিচ্ছে। বর্তমানে এই হাটে রোমানা জাতের আলু প্রতি মণ ২৩০০ টাকা থেকে ২৪৫০ টাকা এবং ক্যারেজ আলু প্রতি মণ ২১০০ টাকা থেকে ২১৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি রোমানা আলু ৫৭ থেকে ৬০ টাকা এবং ক্যারেজ আলু প্রতি কেজি ৫০ থেকে ৫২ টাকা বিক্রি হচ্ছে। প্রথমের দিকে এই হাটে রোমনা জাতের আলু ২৬০০-২৭০০ টাকা মন বিক্রি হয়েছে। 

চলতি মৌসুমে এই অঞ্চলে হয়েছে আলুর বাম্পার ফলন। এবার আলুর ভালো ফলন ও আবহাওয়া ভালো থাকায় আগের ক্ষতি অনেকটা পুষিয়ে নিচ্ছেন চাষিরা।

আলু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অস্থায়ী আলুর হাটে কথা হয় আলুচাষি সেলিম মিয়ার সাথে তিনি বলেন, গতবারে তিন বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছিলো।তাই এবার পাঁচ বিঘা জমিতে রোমানা জাতের আলু চাষ করেছি। এবার ফলন যেমন ভালো হয়েছে তেমনি দাম অনেক ভালো। আজ রোমানা আলু ১৫ মণ বিক্রি করলাম ২৪৫০ টাকা বিক্রি করলাম। 

আরও

দোকানে ঢুকল তেলবাহী লরি: নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

দোকানে ঢুকল তেলবাহী লরি: নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

আরেক আলু চাষি মোসাদ্দেক হোসেন বলেন, সাড়ে তিন বিঘা জমিতে আলু চাষ করেছি। আজ ক্যারেজ আলু হাটে নিয়ে আসছি। স্থানীয় আড়ৎদারের কাছে ২১৫০ টাকা মণে বিক্রি করলাম। আর এখানকার আড়ৎদাররা তাদের কমিশন নিচ্ছে পাইকারদের কাছ থেকে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্থানীয় আড়ৎদার জাহিদ ইকবাল বলেন, আমি এই গ্রামের স্থানীয় বাসিন্দা। তাই এ অঞ্চলের কৃষকরা আমার এখানে আলু দিয়ে যায়। অনেক সময় সরাসরি কৃষকের কাছ থেকে পাইকারদের আলু কিনে দিচ্ছি। এতে আমার প্রতিদিন যে কমিশন আসে এতে আমার খুব সুন্দর ভাবে চলে। আজ আমরা রোমানা আলু প্রতি মণ ২৩০০ থেকে ২৪৫০ টাকা এবং ক্যারেজ আলু ২১০০ থেকে ২১৫০ টাকা মণ কিনছি। তবে এই মূহুর্তে ভারতীয় আলু আমদানি বন্ধ থাকলে কৃষকেরা আরও লাভবান হবে বলে মনে করি। 

কথা হয় সিরাজগঞ্জ থেকে আসা আলুর পাইকার নজরুল ইসলামের সাথে তিনি বলেন, এখানে বিভিন্ন রকমের আলু পাওয়া যায় শুনে অনেক দূর থেকে এসেছি। আলু কিনে ট্রাকে করে নাটোর বোনপাড়া, পাবনা ও সিরাজগঞ্জ বাজারে পাঠিয়ে দিচ্ছি। 

হাটের ইজরার বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরুল ইসলাম শামীম বলেন, কৃষকদের কাছ থেকে বা এই অস্থায়ী হাট থেকে যে খাজনা আদায় করা হয় সেগুলো এই ওয়ার্ডের মসজিদে বিতরণ করা হয়।

অস্থায়ী হাটের শ্রমিক সাহাদৎ হোসেন বলেন, প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি ৯-১০ টা পর্যন্ত কাজ করি। এতে প্রতি দিন হাজিরা ১০০০-১০৫০ টাকা পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

২৭ দিনে ১০ ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ, বড় দুর্যোগের শঙ্কা বাড়ছে

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

এ সম্পর্কিত আরও পড়ুন

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি হিলি স্থলবন্দর-এ পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের বাণিজ্য কার্যক্রম

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সবচেয়ে বেশি সহ্য করতে হবে। বিশ্বব্যাংকের

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আপেল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। এতে মোট ২৫ মেট্রিক টন আপেল ছিল। স্থানীয় আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। জানা যায়, করোনা মহামারির