রবিবার, ৫ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত বাংলাদেশ: ব্রিগেডিয়ার সাখাওয়াত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ০:২

শেয়ার করুনঃ
ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত বাংলাদেশ: ব্রিগেডিয়ার সাখাওয়াত

অন্তর্বতী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত আলোচনা নির্বাচন কমিশনের এখতিয়ার। এটি তাদের সিদ্ধান্ত, তারা কখন, কীভাবে নির্বাচন দেবেন, তা তারা নির্ধারণ করবেন। তাদের পরিকল্পনা অনুসরণ করা উচিত। এ বিষয়ে সংস্কার প্রক্রিয়া চলছে, যা শেষ হলে বিস্তারিত আলোচনা সম্ভব হবে। 

সোমবার দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, ভারতের মতো বন্ধুপ্রতীম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত। দেশের মানুষ ভারত বিরোধী নয়, বরং আমরা আশা করি, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, তা দ্রুত দূর হবে। তবে, তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও ভালোভাবে মন্তব্য করতে পারবেন। তিনি আরও বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক দেশ-মানুষের, তাই কারা ক্ষমতায় থাকবেন, তা বড় বিষয় নয়। আমাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

ইসকন প্রসঙ্গে নৌ-উপদেষ্টা বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোন সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে।  আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক।  তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।  আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌড়াতে থাকলে এগোতে পারবো না।

আরও

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্খিত ঘটনা নিয়ে তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত। গার্মেন্টস সেক্টরে কিছু জায়গায় মালিকের অভাব দেখা যাচ্ছে, যার ফলে সমস্যা সৃৃষ্টি হচ্ছে। তবে সরকার ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান প্রচুর ঋণ নিয়েছে, কিন্তু ঋণ পরিশোধ হয়নি। এ বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে, এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা করেন, সরকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে আরও প্রোঅ্যাকটিভ হবে বলে তিনি জানান।

বরিশাল শহরের পরিবেশ নিয়ে সাখাওয়াত বলেন, বরিশাল একসময় ছিল ‘প্রাচ্যের ভেনিস’। এই শহরটি পরিষ্কার ও সুন্দর ছিল। কিন্তু এখন শহরের খালগুলোর অবস্থান পরিবর্তিত হয়ে গেছে এবং জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে। শহরের পরিবেশ এখন অনেক খারাপ হয়েছে, যেখানে ময়লা জমে আছে এবং খালগুলো কচুরিপানায় ভরা। তিনি স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে পদক্ষেপ নিতে এবং শহরের খালগুলোর পুনঃস্থাপন এবং পরিষ্কার করার আহ্বান জানান। তিনি বলেন, আমি যদি সাতদিনের মধ্যে আবার আসি, তবে আশা করি কিছু উন্নতি দেখতে পাবো।

মেরিন ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানান, আমরা দুবাই সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি এবং আশা করি সমস্যার সমাধান দ্রুত হবে। তিনি আরও বলেন, এটা শুধু দুবাই নয়, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও কখনও কখনও এমন সমস্যা হয়। তবে আমাদের দুবাইয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আশা করি অর্থনৈতিক দিক থেকে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

উপদেষ্টা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

এ সম্পর্কিত আরও পড়ুন

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে এক তরুণ মুখ—আসাদুজ্জামান আসিফ। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক জীবনে তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতা তাকে দলের ভেতরে সুপরিচিত করে

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী সিদ্ধান্তের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বরিশালের গৌরনদীর একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে। ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

বরিশালে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ শুরু হয়েছে। একই দিনে নগর উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় টিকা কেন্দ্র উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি জানান, দেশে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, কার্যকর ও বাস্তবায়নযোগ্য দলিল; এর বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ কার্যকর করতে সক্ষম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

শনিবার (৪ এপ্রিল) বরিশালে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। জেলা প্রশাসক সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন,