বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিচারকের ড্রাইভারের বিরুদ্ধে যৌতুক নির্যাতন ও দুর্নীতির অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ৩:২২

শেয়ার করুনঃ
বিচারকের ড্রাইভারের বিরুদ্ধে যৌতুক নির্যাতন ও দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের গাড়িচালক মোকসেদুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এক ব্যক্তি, মনিরুজ্জামান, তার বোন আফরোজা আক্তারের উপর মোকসেদুর রহমানের যৌতুকের জন্য নির্যাতন ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ করেছেন।

মনিরুজ্জামান দাবি করেন, মোকসেদুর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি তার বোন আফরোজাকে বিয়ে করেন এবং তাদের মধ্যে একটি সাংসারিক জটিলতা শুরু হয়। অভিযোগে বলা হয়, বিয়ের পর মোকসেদুর রহমান ব্যবসার জন্য মনিরুজ্জামানের কাছে ৭ লাখ টাকা ধার নেন এবং আওয়ামী লীগের দলীয় সংযোগ ও নিয়োগ পরীক্ষায় উৎকোচ দিয়ে ঠাকুরগাঁও জেলা আদালতে গাড়িচালকের চাকরি পান। চাকরির পর তিনি বিচারকের প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করতে থাকেন, যার মধ্যে স্ত্রীর উপর যৌতুকের জন্য নির্যাতন ও গর্ভে আসা সন্তান নষ্ট করার চাপ অন্যতম।

আরও

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান অভিযোগ করেন, মোকসেদুর তার স্ত্রীকে ৭ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে এবং এই টাকা না দিলে সংসার ভাঙার হুমকি দেয়। যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, তখন মোকসেদুর তাকে জানায় যে, "আমি বিচারকের ড্রাইভার, অন্য কোথাও বিয়ে করলে ২০-২৫ লাখ টাকা যৌতুক পেতাম"। এর পরিপ্রেক্ষিতে আফরোজাকে মারধরের পর হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, আরো অভিযোগ রয়েছে যে, মোকসেদুর স্ত্রী আফরোজার গর্ভে আসা সন্তানের ভ্রূণ হত্যা করতে চাপ দেন। আফরোজা বাধ্য হয়ে সন্তান নষ্ট করতে বাধ্য হন। অভিযোগ করা হয়, বিষয়টি জানাজানি হলে মোকসেদুরের বাবা নুর মোহাম্মদ দাবি করেন যে, "যৌতুকের বাকি টাকা দিতে হবে, না হলে মেয়ে নিয়ে যান"।

আরও

দুর্নীতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

এ ঘটনায়, আফরোজার পরিবার স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে, মোকসেদুরের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে সদর থানা পুলিশকে নিষেধ করা হয়। এরপর, বিচারকের চেম্বারে গিয়ে সাবেক বিচারক গাজী দেলোয়ার হোসেন আফরোজার পরিবারের কাছে মুচলেখা আদায় করেন, যাতে কোনো মামলা করা না হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মোকসেদুর রহমানের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে, ২০২১ সালের জানুয়ারী ও মার্চ মাসে ব্যাংক থেকে একটি বিশেষ ব্যক্তির নামে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা জমা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম খন্দকার আরিফুল ইসলাম, যিনি ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সাবেক বিচারক মামুনুর রশিদের ব্যক্তিগত সহকারী।

মোকসেদুরের বিরুদ্ধে এসব অভিযোগের কারণে তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে। একাধিক স্থানীয় অভিযোগ করেছে যে, বিচারকের গাড়ি চালানোর ক্ষমতা নিয়ে তিনি রাতারাতি বেশ কিছু সম্পদ গড়েছেন, যার মধ্যে বাড়ি, গাড়ি এবং দোকানপাট রয়েছে।

এ বিষয়ে, মনিরুজ্জামান বলেন, “আমার বোনের উপর যৌতুকের জন্য যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। মোকসেদুর তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে শঙ্কায় রাখে।”

মোকসেদুর রহমান অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এগুলো মিথ্যা ও বানোয়াট।”

তবে, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, মোকসেদুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে অভিযোগ পাওয়া গেছে এবং বর্তমানে আসা সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয়, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

তীব্র গরমে গোয়ালন্দ হাসপাতালে ফ্যান সংকটে রোগীদের দুর্ভোগ

তীব্র গরমে গোয়ালন্দ হাসপাতালে ফ্যান সংকটে রোগীদের দুর্ভোগ

তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে দুর্ভোগ আরও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডের বারান্দায় রোগীদের জন্য বেড থাকলেও সব

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এতে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড