বুধবার, ১৭ জুন, ২০২৬৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝালকাঠি পাউবো: প্রকল্প শুরুর আগেই টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ২৩:১৭

শেয়ার করুনঃ
ঝালকাঠি পাউবো: প্রকল্প শুরুর আগেই টাকা উঠিয়ে নেয়ার অভিযোগ

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সাবেক এমপি আমির হোসেন আমুর পছন্দের লোক হওয়ায় ২০২৩ সালে মার্চ মাসে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এ.কে.এম নিলয় পাশা। গত বিশ মাসে নানা কৌশলে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিস চত্বরের কয়েক লাখ টাকার গাছ কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি  সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা সদর রক্ষা প্রকল্পের ৬৮০ কোটি টাকার কাজ শুরু করার আগেই কোটেশনের মাধ্যমে ল্যাপটপ ও ফটোকপি মেশিন কেনার নামে ২৫ লাখ টাকা তুলে নিয়েছেন বিভিন্ন ঠিকাদারের নামে। বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজের নামে টাকা তুলে নেয়ায়া হলেও ওশিয়ানের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। 

আরও

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

অভিযোগ এবং অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১৪ মার্চ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন নিলয় পাশা। যোগদানের পরই তিনি অফিস কম্পাউন্ডের লক্ষাধিক টাকা মূল্যের দুটি বড় মেহগনি গাছ কেটে বরিশাল নিয়ে যাওয়ার সময় পুলিশ গাছ আটক করে। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের সহায়তায় ব্যাকডেটে নিলাম দেখিয়ে রক্ষা পান। ২০২৩ -২০২৪ অর্থ বছরে ঝালকাঠি ও নলছিটি উপজেলা সদরের সুগন্ধা নদীর তীর রক্ষার জন্য ৬৮০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়। ৩৪ প্যাকেজের এ প্রকল্পে নলছিটির দপদপিয়া থেকে লঞ্চঘাট পর্যন্ত, ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙ্গণ কবলিত অংশ এবং গাবখান নদীর ভাঙ্গণ কবলিত অংশে জিও ব্যাগ এবং সিসি ব্লক দিয়ে বাধঁ নির্মানের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে নলছিটির দুটি প্যাকেজে ৭৪০ মিটার প্রকল্পের ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। আরও ৮ টি প্রকল্পের কার্যাদেশ প্রক্রিয়াধীন। আরও নয়টি প্যাকেজের সিডিউল বিক্রির শেষ দিন ২১ অক্টোবর। কিন্তু মূল প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই গত জুন মাসে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা অতিগোপনে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠনের নামে কোটেশন দেখিয়ে ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র ক্রয়ের নামে ২৫ লাখ টাকা বিল করে উঠিয়ে নেন। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। 

পাউবো
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কোটেশনে অংশ গ্রহণের বিষয়ে তানভির আহমেদ মোবাইল ফোনে বলেন, ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহ সংক্রান্ত কোটেশনের বিষয়ে আমি কিছু জানি না, তবে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের অফিসে খোজ নিয়ে দেখতে পারি আমার লাইসেন্সে কোন কোটেশন দেখানো হয়েছে কি না।

আরও

দেশজুড়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

দেশজুড়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঝালকাঠির ঠিকাদার মাহামুদুল ইসলাম বলেন, ঝালকাঠির অফিসে কোন কোটেশন আহবান করা হলে সবার আগে ঝালকাঠির ঠিকাদাররা জানবে। ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহর কোটেশন সম্পূর্ন গোপন রাখা হয়েছে। নির্বাহী প্রকৌশলী তাঁর ঘনিষ্ঠ বরিশালের ঠিকাদারদের লাইসেন্সে কোটেশন দেখিয়ে নিজেই টাকা তুলে নিয়েছেন। ২৫ লাখ টাকার কোটেশনে দুটি ল্যাপটপ এবং তিনটি ফটোকপি মেশিন অফিসে আনা হলেও বাকি মালামালের কোন হদিস নেই। 

কাঁঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর রক্ষার দুটি জরুরি কাজ দেখিয়ে গোপনে ৩০ লাখ টাকা পিরোজপুরের ঠিকাদারের নামে তুলে নেয়ার অভিযোগ রয়েছে নিলয় পাশার বিরুদ্ধে। এ ছাড়াও নির্বাহী প্রকৌশলী নিলয় পাশার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না ঝালকাঠিতে। বরিশালে তার স্ত্রী চাকুরী করায় তিনি বেশীরভাগ সময় বরিশালেই থাকেন। সেখানে তিনি বিকল্প অফিস বানিয়েছেন। ঝালকাঠির ঠিকাদাররা এবং অফিসের লোকজন বরিশালে গিয়ে স্বাক্ষর আনেন। অফিসে দুইজন ড্রাইভার থাকা সত্বেও তিনি  স্পিডবোড চালক দিয়ে গাড়ি চালান এবং অফিসের গাড়ীতেই তিনি বরিশাল যাতায়াত করেন। আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাওয়া নিলয় পাশা নিজের দুর্নিতী আড়াল করতে এখন জামায়েতের সমর্থক সাজার চেস্টা করছেন এবং প্রচার চালাচ্ছেন তার বাড়ি বগুড়া জেলায়।

অভিযোগের বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সত্য নয়। সঠিক প্রক্রিয়ায় কোটেশনের মাধ্যমে যাবতীয় মালামাল ক্রয় করা হয়েছে। যিনি ঠিকাদার তিনি কোটেশনের বিষয়ে জানেন না এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। অনিয়ম আছে কি না অফিসে এসে দেখে যান  !

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সর্বশেষ সংবাদ

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। আটক নারী জেমি (২৪), তিনি এলাকার বাসিন্দা খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় হিলি প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য বৃন্দ।  আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নবাগত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সাথে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্য বৃন্দ নিজ পরিচয় ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিচয় প্রদান

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

উলিপুরে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে পড়ে মুনতাহা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার উপজেলার দড়ি কিশোরপুর এলাকার বসুনিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শহিদুর রহমানের মেয়ে মুনতাহা আক্তারকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী, হরতকীতলা, ৭ নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ এলাকা ও হরিণহাটি এলাকায় টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার প্রধান সড়ক, অলিগলি এবং অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, রাতভর ও ভোরের বৃষ্টির কারণে পানি দ্রুত জমে গিয়ে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত