শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় রাখাইনদের বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৪, ১:১৬

শেয়ার করুনঃ
কুয়াকাটায় রাখাইনদের বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাখাইনদের বিরোধীয় জমির আকার আকৃতি পরিবর্তন সহ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত একাধিক সেনা কর্মকর্তার নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে জোরপুর্বক জমিতে স্থাপণা নির্মাণ করছে জনৈক কাজী আলমগীর গংরা এমন অভিযোগ রাখাইনদের। এতে বাধা দিলে তারা তা মানছেন না। এ বিষয়ে মহিপুর থানা, জেলা প্রশাসন সহ ভূমি প্রশাসনকে জানালেও প্রতিকার না পেয়ে হতাশ ক্ষুদ্র নৃ-গোষ্টির ভূক্তভোগি কয়েকটি পরিবার। তবে এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন তারা কারো জমি জোরপুর্বক দখল করেননি। বৈধ কাগজপত্র দেখে ক্রয় করেছেন।

জানা গেছে, জেএল ৩৪ নং লতাচাপলী মৌজার আর এস খতিয়ান ১৫৬, এস এ ৬৪৪ নং খতিয়ান এবং রায়তী ২৩৯ নং খতয়িানের এস এ ৫৩৬০, ৫৩৬১, ৫৩৬২, ৫৩৭৫,৫৩৪২,৫৩৮২,৫৩৫১, ৫৩৫৯,৫৪৪৮ নং দাগের ১৬.৯৭ একর জমির মালিকানা নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে রাখাইনরা বাদী হয়ে একটি মামলা করেন। যার মামলা নং ৫৭/১৯৯৮। এ মামলায় রাখাইনরা ডিগ্রি পায়। পরবর্তীতে বিবাদী পক্ষ উক্ত রায় ডিগ্রির বিপরীতে জেলা দ্বায়রা জজ আদালতে ০৮/২০১৭ ও ০৯/২০১৭ আপিল করে। ওই আপিলে রাখাইনরা পুনরায় রায় ডিগ্রি পায়। পরবর্তীতে বাদী পক্ষ ওই বছর পটুয়াখালী ১ম যুগ্ম জজ আদালতে নিষেধাজ্ঞা চাইলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে বিবাদী পক্ষ কাজ করিলে আদালতে ভায়লেশন মামলা করা হয়। যাহা চলমান রয়েছে। যার মামলা নং ০৩/২০২০ইং। অপরদিকে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হইয়া জেলা দ্বায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন ৩৫৯৪/২০১৯ ও ৩৫৯৫/২০১৯ ইং নং মামলা দায়ের করে। উক্ত মামলায় উচ্চ আদালতের বিচারক স্থিতিতাবস্থার আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিবাদী পক্ষ জমির আকার আকৃতি পরিবর্তন সহ স্থাপণা নির্মানের উদ্যোগ নেয়। এ বিষয়ে মহিপুর থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করলেও তারা নানা অজুহাতে এরিয়ে গিয়ে বিবাদী পক্ষকে স্থাপণা নির্মানের সূযোগ করে দেয় এমন অভিযোগ রাখাইনদের।

আরও

ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- এমপি মাহবুব আলম

ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- এমপি মাহবুব আলম

কুয়াকাটা কেরানী পাড়ার মাতুব্বর উচাচিং বলেন, তার স্ত্রী এবং আত্মীয় স্বজনরা জমির মালিকানা দাবী নিয়ে দীর্ঘ বছর ধরে মামলা চালিয়ে আসছে। আদালতের দীর্ঘ সুত্রতায় এসব বিরোধীয় জমিতে বিবাদীরা জাল দলিল সৃস্টির মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। মামলা চলমান অবস্থায় এসব বিরোধীয় জমি ভূমি রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধূ কর্মকর্তার সহযোগিতায় দলিল সম্পাদন করে। যাহা সম্পুর্ণ অবৈধ। তিনি অভিযোগ করেন, জনৈক আলমগীর গংরা অবসরপ্রাপ্ত ১০ জন সেনা সদস্যের নাম ব্যবহার করে বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণ করছে। এছাড়াও এসব বিরোধীয় জমিতে কতিপয় ব্যক্তি নগর ও গৃহায়ন আইন অমান্য করে অনুমোদন বিহীন বাউন্ডারী ওয়াল সহ পাকা স্থাপণা নির্মাণ করছে। যা পর্যটন বিনির্মাণে বড় অন্তরায় হয়ে দাড়াবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হওয়ায় তাদের জনবল কম থাকায় বিবাদীরা জোরপুর্বক এসব করছে। তারা কুয়াকাটা পৌর মেয়র সহ জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশের সহযোগিতা চাইলেও তা পাচ্ছেন না। তার অভিযোগ উল্টো তাদের উচ্ছেদসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শণ করে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

রাখাইন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ বিষয় অভিযুক্ত আলমগীর গংদের নিযুক্ত প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, রাখাইনদের বিরোধীয় জমির সাথে তাদের জমির কোন সম্পর্ক নেই। তারা হাজী ইসমাইলের কাছ থেকে ৬৬ শতাংশ জমি ক্রয় করে বালু ভরাট, বাউন্ডারী ওয়াল নির্মাণ করছেন। যার বিএস রেকর্ড রয়েছে। নির্মাণ কাজ বন্ধে বাদী পক্ষ থানায় অভিযোগ করলে থানা পুলিশ তাদের দাবী নামার কোন সত্যতা না পেয়ে আমাদের কাজ করার জন্য বলেছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিলে এই জমি ক্রয় করেছেন। অনুমোদন না নিয়ে জমির আকার আকৃতি পরিবর্তন করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কাজ করা হচ্ছে।

আরও

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

 

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল আঞ্চলিক সমন্নয়কারী লিংকন বায়েন বলেন, রাখাইনদের ভূমির মামলা জটিলতা দ্রুত নিরসনে বিচার বিভাগ ও ভূমি প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। পাশপাশি ভূমি জটিলতার সমাধান না করে যত্রতত্র ভবন নির্মাণ বেআইনী। পর্যটন আইন অনুযায়ী পৌর কর্তৃপক্ষের ভবন নির্মানে অনুমোদনের এখতিয়ার না থাকলেও ঢালাও ভাবে পৌর কর নেয়ার মাধ্যমে প্রাথমিক অনুমোদন দেওয়ায় কুয়াকাটায় পরিকল্পিত নগরায়নে বড় বাধা হয়ে দাড়াবে এমনটাই মনে করছেন পরিবেশ আইনবিদ। তিনি আরো বলেন, পরিকল্পিত পর্যটন নগরী গড়তে হলে এখনই অনুমোদন বিহীন ভবন নির্মাণ বন্ধে সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন। অন্যথায় পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ হবে নগর উন্নয়ন কর্তৃপক্ষ।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, সিভিল আদালতে মামলা চলমান অবস্থায় পুলিশের হস্তক্ষেপ করার বিধান নেই। জমিতে নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কোন দাগ উল্লেখ নেই। যার কারনে আইনী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। তিনি আরো বলেন, ১০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জমি ক্রয় করে স্থাপণা নির্মাণ করছে। তারা বিনিয়োগকারী। তাদের দ্বারা আইন শৃঙ্খলা বিনষ্ট হবার কোন সম্ভাবনা নেই। 

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন: সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করায় কুমিল্লা বেকারি নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বেকারিতে অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানে দেখা যায়, কুমিল্লা বেকারি বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন) কোনো সনদ ছাড়া লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া বেকারির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপর আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যকে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেন। জেলার অতিরিক্ত পুলিশ

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

নোয়াখালীর বেগমগঞ্জে গণিপুর খাল থেকে বস্তাবন্দী গলাকাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দুপুর ১টার দিকে খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খোলার পর দেখতে