রবিবার, ৫ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আন্দোলনে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু হোসাইনের বাড়িতে এখনো শোকের মাতম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১৫:২৩

শেয়ার করুনঃ
আন্দোলনে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু হোসাইনের বাড়িতে এখনো শোকের মাতম

" আন্দোলন আমার বুকের ধনকে কেড়ে নিল " সেদিন (২০ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছিল। এসময় মুহুর্মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণ, টিয়ারসেলে পুরো এলাকা প্রকম্পিত ও অন্ধকার হয়ে পড়ে। আতঙ্কিত বাসা- বাড়ির লোকজন দরজা- জানালা বন্ধ করে কেউ ঘরে, কেউবা ছাদের উপর থেকে গোলাগুলির দৃশ্য দেখছে।এসময় মানুষের শূরগোল আর আর্তনাদ চলছিল। আমি আমার মানিক ধন হোসাইনকে বলি বাবা ঘর থেকে বের হয়োনা। দুপুরের দিকে খাবার খাইয়ে দেই। সে আমাকে বলে,- মা’ খেলনার গোলাগোলি হচ্ছে, পটকা ফুটাচ্ছে, ফাঁকা গুলি ছুড়ছে, কিছু হবেনা, ভয় পেয়োনা। কিছুক্ষন পর আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন তার বাবা বাসার বাহিরে ছিল। পরে বুঝলাম, সে এ অবস্থার মধ্যদিয়ে পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফেরি করে বিক্রি করতে বেড়িয়ে গেছে।

এমতাবস্তায় বিকেল গড়িয়ে আসলেও ছেলে হোসাইন বাসায় ফেরেনি। বিকেল সাড়ে পাঁচটা অব্দি বাসায় না ফেরায় সন্তানের খোঁজে তার বাবা মানিক মিয়া বের হন। সংঘর্ষের কারণে প্রায় ২ ঘন্টা পর্যন্ত উল্টো পথে ঘুরে বাসায় এসে দেখেন, তখনো তাঁর ছেলে বাসায় ফেরেনি। বাসায় ছোট দুই মেয়ে মাহিনুর আক্তার (৮) ও শাহিনুর আক্তার (৬)কে ঘরে তালাবন্দী করে মানিক মিয়া ও স্ত্রী মালেকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন। চিটাগাং রোডসহ আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজ মেলেনি হোসাইনের।

আরও

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

সেদিন রাত নয়টার দিকে কেউ একজন এসে মুঠোফোনে আহত হোসাইনের ছবি দেখালে তাঁরা জানতে পারেন, হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক স্বামী-স্ত্রী একটি পিকআপে করে যাত্রাবাড়ী পর্যন্ত যান। সেখানে সড়কে কোনো গাড়ি নেই। কিছু সময় হেঁটে, কিছু সময় জিরিয়ে নিয়ে এগিয়ে চলেন ঢামেকের পথে। পরে এক রিকশাওয়ালাকে হাতে-পায়ে ধরে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেলে পৌঁছে মেডিকেলের সব জায়গা খুঁজে হোসাইনকে না পেয়ে। চিকিৎসকদের কাছে গেলে তাঁরা বলেন, চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে। আহত সবার চিকিৎসা চলছে। পরে চিকিৎসকের কথায় হাসপাতালের বারান্দায় বসে অপেক্ষা করছিলেন, চিকিৎসা শেষ হলে সন্তানকে দেখতে যাবেন। রাত ২টা একজন নার্স এসে জিজ্ঞাসা করেন, আপনারা কেন এখানে বসে আছেন? পরে নিজের সন্তানের কথা বলেন। তখন ওই নার্স বলেন, ছেলের নাম কি হোসাইন? তারা উত্তরে বলেন, হ্যা। তখন  তাঁদের লাশ ঘরের কাছে নিয়ে যান। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসাইনের মরদেহ মিলল সেই লাস ঘরে।

আন্দোলন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

গত ২০ জুলাই দুপুরে রাজধানীর চিটাগাং রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আইনশৃংখলা বাহিনীর গোলাগুলি ও সংঘর্ষ চলাকালে ১০ বছরের শিশু হোসাইনের বুকে ও তলপেটে ২টি গুলিবিদ্ধ হয়ে নিহত হোসাইনের সেদিনকার মর্মান্তিক ঘটনার এভাবেই বর্ণনা দিয়েছেন এ প্রতিবেদককে নিহত হোসাইনের মা' মালেকা বেগম। পরে ২২ জুলাই সোমবার রাত ২টায় নিহতের মামার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতোরা গ্রামে তার দাফন সম্পন্ন হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত ১০ বছর বয়সী শিশু হোসাইনের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। রবিবার (২৮ জুলাই) বিকেলে সরেজমিনে বেতোরা গ্রামে যেয়ে দেখা যায় শোকার্ত মানুষের ঢল। স্বজন প্রতিবেশীরা নিহত হোসাইনের বাবা-মা’কে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

নিহত হোসাইনের বাবা মানিক মিয়া বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে। সেখানে তাঁর স্বজন বলতে কেউ নেই। বিয়ের পর থেকে তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বেতোরা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। বছর পাঁচেক আগে ঢাকায় যান। চিটাগাং রোড মুক্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঢাকায় বাবা- ছেলে মিলে সারা দিন ফেরি করে চিপস, চকলেট, পপকর্ন, আইসক্রিম বিক্রি করেন। সংসারে ২ কণ্যা সন্তান ও ১ পুত্র সন্তানের মধ্যে নিহত হোসাইন ছিল তাদের বড় ছেলে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, নিহত শিশুর বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে শান্তনা দেয়ার চেষ্টা করেছি এবং নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে। ভবিষ্যতে কোন ধরনের সমস্যায় পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, কার্যকর ও বাস্তবায়নযোগ্য দলিল; এর বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ কার্যকর করতে সক্ষম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

শনিবার (৪ এপ্রিল) বরিশালে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। জেলা প্রশাসক সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন,

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিনবুনিয়া খাল দখলমুক্ত করতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ছলিমুল্লাহ তালুকদার এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, খেপুপাড়া মৌজার প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ জিনবুনিয়া খালের টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী অংশ ঘিরে অন্তত সহস্রাধিক একর আবাদি জমি রয়েছে। ওই জমির উৎপাদিত ফসলের উপর নির্ভর

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা শুরু হয়েছে।  শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই ৭ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়। উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে শনিবার সকাল ১০টার দিকে ৬০ বছর বয়সী নির্মাণ শ্রমিক ইউনুস আলী এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা নদীর শাখা খালে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান,