সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

কত ভিডিও দেখলাম নদীর জায়গা উদ্ধার হইল না !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০:১৭

শেয়ার করুনঃ
কত ভিডিও দেখলাম নদীর জায়গা উদ্ধার হইল না !

অরুয়াইল বাজারে তিতাস নদী দখল করেছে আজ না কয়েক বছর ধরে। আমরা শুনেছি কিছু দিন পর পর সরকারি ভাবে নদী উদ্ধার করতে প্রশাসনের লোক মাপে তারপর দাগ(×) চিহ্ন দিয়ে যায়। সাংবাদিকরা দল বাইন্ধা আইয়া লেখালেখি করে। আবার আমার নাতির একটা ফেসবুক আছে এটা দেহি নদী উদ্ধারের কথা। কিন্তু নদী উদ্ধার হতে আর দেখলাম না অরুয়াইলে। আমি আপনাদের ব্যাকটেক দেখে বুঝি  আপনারা সাংবাদিক। অরুয়াইলের দখল দেখতে আইছেন! আপনারা যে খানে দাঁড়িয়ে আছেন যা দেখতাছো এ সব নদীর জায়গা দখল করে দোকানপাট কইরা বইসা রয়েছে। 

শুনেন আমি বলি কিছুদিন আগে বাজারে খুব গরম গেছে। যারা যারা দখল করছে তারার নামে সরকারি জায়গা খালি করতে আইনি চিঠি আইছে। কিন্তু অহন বাজারে হেরা কইতাছে জায়গা উদ্ধারের চিঠি পাইয়া তারা বলে মামলা কইরা দিছে। এই মিয়া আমার কথা তুমি ভিডিও করতেছো। কত ভিডিও দেখলাম নদীর জায়গা উদ্ধার হইল না। তাইনে আইছে ক্যামেরা লইয়া। শুনেন নদীর জায়গা উদ্ধার করতে আইলে দখলদাররা মামলা কইরা দে। অরুয়াইলে সব টাকার পাওয়ার বুঝলেন সাংবাদিক ভাইয়েরা।’

আরও

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

সরাইল উপজেলার অরুয়াইল বাজারে ব্রিজের নিচ থেকে দক্ষিণ বাজার মার্কেট এলাকায় সরকারি নদীর জায়গা দখল করে ঘর নির্মাণ প্রসঙ্গে জানতে গেলে সাংবাদিকদের উদ্দেশ করে এসব কথা বলেছেন স্থানীয় অরুয়াইল বাজার এলাকার বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধ রহিম মিয়া। 

এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, এতো নিউজ করে লাভ কী? অরুয়াইলে সরকারি জায়গা দখলের রাজত্ব তো বন্ধ হয় নাই। আরো দিনের দিন দহলত্ব বেড়েছে। সরেজমিনে অরুয়াইল গেলে জানাযায়, সরাইল উপজেলা  অরুয়াইল বাজারের নদী জায়গাসহ সরকারি জায়গা বে-দখল হয়ে আছে। 

আরও

অরুয়াইল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এরই পরিপ্রেক্ষিতে অনেকবার উপজেলা প্রশাসন সরকারি জায়গায় উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হলেও। হঠাৎ করে উদ্ধারকাজ ব্যাহত হয়ে যায়। 

এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ,জাতীয় নদী রক্ষা কমিশন নং ১৮,২০,০০০০ ,০১৮ ,০৬,০০১,১৫,(২৪) অং-১-১১০৭। বিষয়: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলা অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী এবং সংযুক্ত খালের অবৈধ দখল উচ্ছেদ এবং দুষণরোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর লিখিত অভিযোগ করেন অরুয়াইল ইউনিয়নের  আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তি। এই অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালে অরুয়াইলের কয়েক জন  জাতীয় নদী রক্ষা কমিশনে আবেদন করলে কমিশনের সচিব অরুয়াইল বাজারে তিতাস নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকা মতে গত ৯ মে, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাছরিন সুলতানা( রিপা) সরকারি জায়গা খালি করতে ৩০ জন নদী দখলদারকে চিঠি প্রেরণ করেন। চিঠিতে উল্লেখ করা হয় আগামী ১৫ দিনের মধ্যে দখল ছাড়তে।

 কিন্তু গতকাল ৩০ জুন অরুয়াইলে গেলে দেখা যায় নদীর দখল ছাড়ছেন না দখলদাররা রয়েছে দখল তবিয়তে। বাজারে অনেকের সাথে কথা বলে জানা যায়, অরুয়াইল বাজারে যতবার সরকারি জায়গা উদ্ধারের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকবারে কোন না কোন ভাবে বাধা সৃষ্টি করেছে এই দখলদাররা। এই দখলদারেরা বড় একটি সিন্ডিকেট। তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের আশ্রয় নিয়ে এ দখল চালিয়ে যাচ্ছে। এইবার প্রশাসন যেভাবে ধরেছিল মনে করেছিলাম উদ্ধার হবে নদীর জায়গা। কিন্তু শুনতেছি  দুইজন নাকি মামলা করেছে। এখন সরকারি জায়গায় উদ্ধার করতে মামলা নাকি বাধা !

অরুয়াইলের স্থানীয় লোকরা বলেন,এইভাবে দখলের রাজত্ব তারা আর কতদিন চালাবে? আমরা চাই অরুয়াইলে সকল সরকারি সম্পত্তি উদ্ধার হোক। এ দখলের রাজত্ব আর কতো দিন! বন্ধ হবে কবে? মামলার বিষয়ে জানতে চাইলে মো.নুর উদ্দিন মামলার কথা স্বীকার করে বলেন, অনেক আগে  থেকে এ সম্পত্তি নিয়ে আদালতে এলএসটি  মামলা চলমান রয়েছে। এরই মধ্যে আমাকে উচ্ছেদের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে  আদালতে মামলা দেওয়া হয়েছে।

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা (রিপা)বলেন,নদীর জায়গা উদ্ধার করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  মামলার ব্যাপারে তিনি বলেন,আইনি ভাবে মামলার জবাব দেওয়া হয়েছে। 

 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইয়া বলেন, আইনের মাধ্যমে মামলার জবাব দেওয়া হয়েছে।সরকারি জায়গা উদ্ধার করা একটি  চলমান প্রক্রিয়া। সরকারের এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে  কিছু কাজ বাকি রয়েছে। শেষ হলেই নদীর দখল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ সংবাদ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস