বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মায়ের কাছে জান ভিক্ষা চেয়ে লিবিয়ায় জিম্মি ছেলের আকুতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ২:৩৩

শেয়ার করুনঃ
মায়ের কাছে জান ভিক্ষা চেয়ে লিবিয়ায় জিম্মি ছেলের আকুতি

‘মা তুমি আমাকে তাড়াতাড়ি বের কর। না হলে এরা (মাফিয়া) আমাকে মেরে ফেলবে। ১৪ লাখ টাকায় ভিটেমাটি বিক্রি করে হলেও টাকা দাও। টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা। আমি এদের মারধর আর সহ্য করতে পারছি না। গোটা শরীরে ঘা হয়ে গেছে।’

লিবিয়ায় মাফিয়াদের কাছে জিম্মি ওয়াসিম আলীর মা পেমেলা বিবি বুধবার রাজশাহী কোর্টে কান্না জড়িত কণ্ঠে ছেলের এই কথাগুলো বলছিলেন। ওয়াসিম রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নম্বর ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। 

আরও

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

ওয়াসিম দেড় বছর আগে লিবিয়া যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার ওয়াসিমের মামা আব্দুল জলিল ওয়াসিমের চাচাতো ভাই ইসমাইল ও তার পরিবারের নামে রাজশাহী কোর্টে অভিযোগ দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম আলী দেড় বছর আগে লিবিয়ায় যান। এরপর তাকে ইতালিতে পাঠানোর কথা বলেন তার চাচাতো ভাই ইসমাইল। এরপর স্থানীয় হাসপাতালে কাজ বাদ দিয়ে ইতালি যাওয়ার জন্য ইসমাইলের পাঠানো গাড়িতে উঠেন ওয়াসিম। এর ১৫ দিন পর ওয়াসিমের বাড়িতে খবর আসে ওয়াসিম মাফিয়াদের হাতে জিম্মি হয়েছেন। তাকে ছাড়াতে ১৪ লাখ টাকা দাবি করেন তারা। এরপর মাফিয়াদের ৮ লাখ টাকা দিলেও তারা তাকে মুক্তি দেয়নি।  ইসমাইল আগে থেকেই লিবিয়াতে থাকতেন। 

আরও

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
লিবিয়ায় জিম্মি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ওয়াসিম আলীর মা পেমেলা বিবি বলেন, এ ঘটনার আগে ইসমাইল একদিন ফোন করে আমাকে বলেন, সে ওয়াসিমকে ইতালি পাঠাতে পারবেন। সেখানে অনেক সুযোগ-সুবিধা আছে। ইনকামও অনেক বেশি। এরপর আমার কাছে কিছু টাকা চান।  এর কিছুদিন পর জানতে পারি আমার ছেলেকে মাফিয়ারা লিবিয়ায় জিম্মি করেছে।

তিনি আরও বলেন, এরপর ছেলের মুক্তির জন্য তারা ফোনে আমার কাছে ১৪ লাখ টাকা দাবি করে। আমরা গরিব মানুষ টাকা এতো টাকা দেওয়ার সামর্থ্য নেই। টাকা দিতে না পারায় ছেলের উপর তারা নির্মম নির্যাতন চালায়। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে আমি ঢাকায় হোটেলের কাজ ছেড়ে রাজশাহীর বাড়িতে চলে আসি। তারা বলেছে, টাকা না পাঠালে আমার ছেলেকে মেরে ফেলবে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কান্না জড়িত কণ্ঠে পেমেলা বিবি আরও বলেন, পাঁচ মাসের বেশি হয়ে গেল। আজও ছেলেকে মুক্ত করতে পারিনি। ইসমাইলের বাবা-মায়ের হাত পা ধরেছি। কোনো কাজ হয়নি। আমি সরকারের কাছে দাবি জানায়, ছেলেকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিক।

ওয়াসিমের মামা আব্দুল জলিল বলেন, ওয়াসিম আর ইসমাইল সম্পর্কে চাচাতো ভাই। ওয়াসিমকে লিবিয়ার নিয়ে যাওয়ার শুরু থেকে ইসমাইল আছে। তার ভরসায় ওয়াসিম লিবিয়ায় যায়। লিবিয়ায় ওয়াসিম একটা হাসপাতালে কাজ করত। এমন অবস্থায় ইসমাইল বার বার ওয়াসিমকে ফোন করে বলে তোমাকে লিবিয়ায় থাকতে হবে না। তোমাকে ইতালিতে পাঠাবো। সেখানে ভালো টাকা উপার্জন করতে পারবা। দীর্ঘদিন ফোন দিয়ে রাজি করে ওয়াসিমকে।

তিনি আরও বলেন, একদিন ওয়াসিমকে নিতে ইসমাইল গাড়ি পাঠায়। সেই গাড়িতে যাওয়ার পর ওয়াসিম নিখোঁজ হয়। এ ঘটনার ১৫ দিন পরে জানতে পারি মাফিয়ারা তাকে আটক করেছে। তাদের হাত থেকে ওয়াসিমকে ছাড়াতে জায়গা জমি বিক্রি করে সবমিলে ৮ লাখ টাকা দেই। কিছু টাকা ইসমাইলের মা ও ভাই নিয়ে গেছে। গত কয়েকদিন আগে ভিডিও কলে ওয়াসিমকে মারধরের ভিডিও দেখানো হয়। আমরা কোর্টে ইসমাইলের মা-বাবা ও তার নামে অভিযোগ দিয়েছি। তাদের আদালতে হাজির হওয়ার তারিখ ছিল গত মঙ্গলবার। কিন্তু তারা হাজির হননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে সায়বাড় গ্রামের মোস্তফার ছেলে ইসমাইলের বিরুদ্ধে। তার মাধ্যমে এলাকার ও আশেপাশের যারা লিবিয়ায় গেছে তারাও সেখানে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়।

দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আওয়াল মোল্লা বলেন, মাফিয়ারা তাদের ওয়াসিমের পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ চান। এরপর ৩ লাখ টাকা পাঠানোর সময় আমি সঙ্গে ছিলাম। পরবর্তীতে আর কোনো টাকা দেওয়া হয়েছে কিনা তা আমি জানি না।

এ বিষয়ে জানতে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামকে কয়েকবার কল দেওয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের ৩০ লাখ টাকার বেশি অর্থের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরের বেশি সময়ে মসজিদের বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও বড় অঙ্কের অর্থের কোনো হিসাব দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার