বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদের আগে বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-৯

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১:২৩

শেয়ার করুনঃ
ঈদের আগে বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-৯

ঈদের আগে বরিশালে পৃথক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। যারমধ্যে রোববার (১৬ জুন) সকালে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ৮ জন আহত হয়েছে।

রোববার সকাল ৭ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

দুর্ঘটনায় নিহতরা হলেন কুয়াকাটা-ঢাকা রুটের বেপারী পরিবহনের চালকের সহকারী মো. সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাত সুপারভাইজার।

অপরদিকে আহত যাত্রীরা হলো- পিরোজপুরের নেছারবাদ উপজেলার উরিবুনিয়া এলাকার মোহাম্মদ ইমন (২১), পটুয়াখালীর খাসেরহাট এলাকার মোহাম্মদ আরিফ (৩০), মহিপুরের মো. একরামুল (২৬), পটুয়াখালীর গলাচিপার মো. সোহাগ (২৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) ও পটুয়াখালীর মহিপুরের মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫), কামাল হাওলাদার (৪০) ও রানা (২৫)।  এরা সকলে বেপারী পরিবহনের যাত্রী। তাদের বরিশাল শের-ইবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বরিশাল সদর উপজেলার কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টার অতিক্রমকালে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে পুকুরে পড়ে।

ওসি জানান, ঘটনাস্থলে বাসের চালকের সহকারী নিহত ও যাত্রীরা আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালককের সন্ধান পাওয়া যায়নি, তবে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে সবকিছু স্বাভাবিক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এরআগে ভোররাতে বরিশাল-ঝালকঠি মহাসড়কে বাসের সাথে থ্রি-হুইলারের (সিএনজি) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন  থ্রি-হুইলার চালক ও বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা আল-আমিন (৩৫) ও মঠবাড়িয়ারর বাসিন্দা যাত্রী আলতাফ মুন্সী (৭০)। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী জানান, শনিবার দিনগত রাত পৌনে একটায় উপজেলার শ্রীরামপুর বাজারে সাকুরা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী নিহত হয়েছে। 

তিনি জানান, ওই রাতে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ঘটনাস্থল থেকে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওসি বলেন, পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।

নিহত থ্রি হুইলার চালক আল-আমিনের বন্ধু মিঠু জানান, যাত্রী নিয়ে আল আমিন ঝালকাঠি যায়। সেখান থেকে এক বৃদ্ধ যাত্রীকে নিয়ে বরিশাল নগরে ফিরছিলো। শ্রীরামপুর বাজারে পৌছুলে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামীপরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বর ডা. মানসী বৈদ্য জানান, দুর্ঘটনায় রাত থেকে এখন পর্যন্ত মৃত অবস্থায় তিনজনকে জরুরী বিভাগে নিয়ে এসেছে। এছাড়াও একজন হাসপাতালে আনার পর মারা গেছে। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো পাঠানো হবে।

এদিকে শনিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের দুই থ্রি-হুইলারের সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত স্বপ্না বেগম (৫০) মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউপির কাদিরাবাদ গ্রামের মো. হারুন অর রশিদের স্ত্রী।

আহত মশিউর রহমানকে (১৮) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মশিউর বাবুগঞ্জের পাংশা গ্রামের মজিবর রহমান সরদারের ছেলে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন।

ওসি লোকমান হোসেন জানান, স্বপ্না বেগম স্বামী ও সন্তানের সাথে থ্রি হুইলার অটোরিকশা বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকায় আসছিলো। অটোরিকশাটি ব্রিজের আলী মার্কেটের সামনে পৌঁছুলে বাবুগঞ্জের খানপুরাগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর যাত্রী স্বপ্না বেগম মাথায় আঘাত পায়। এছাড়া অপর যাত্রী মশিউর পরে গিয়ে জখম হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। 

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে