
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ২৩:১

বরিশালের হিজলা উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ।
হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেছেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু,

ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার,হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীসহ হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি