রবিবার, ১২ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আনার হত্যায় ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের অনেকেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ২০:৫৬

শেয়ার করুনঃ
আনার হত্যায় ফেঁসে যেতে পারেন আওয়ামী লীগের অনেকেই

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম। তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আলোচিত এ হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

স্থানীয় আওয়ামী লীগের এ নেতার বরাত দিয়ে ডিবির একটি সূত্র জানিয়েছে, কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহের ছবি তোলেন খুনিচক্র। সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন শিমুল ভূঁইয়া। ছবি পাওয়ার পর শিমুল ভূঁইয়াকে ধন্যবাদ জানান গ্যাস বাবু। মূলত, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এ নেতা। হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে দফায় দফায় আলাপ হয় গ্যাস বাবুর।

আরও

মৌলভীবাজারে বন্যায় বিপর্যস্ত জনজীবন, খাদ্য-পানি সংকটের সঙ্গে বাড়ছে দুর্ভোগ

মৌলভীবাজারে বন্যায় বিপর্যস্ত জনজীবন, খাদ্য-পানি সংকটের সঙ্গে বাড়ছে দুর্ভোগ

ডিবি জানায়, এমপি আনার খুনের তিন মাস আগে থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে পরিকল্পনা করে আসছিলেন গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ও মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। এ তিনজনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। এ ছাড়া অন্যতম আসামি শিমুল ভূঁইয়া আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

সংসদ সদস্য হত্যাকাণ্ডে যেন না ফাঁসতে হয়, সেজন্য সর্বাত্মক চেষ্টা অবশ্য করেছিলেন কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। হত্যা পরিকল্পনা সংক্রান্ত সব আলাপচারিতার রেকর্ড মেটাতে ভেঙে ফেলেন নিজের তিনটি মোবাইল ফোন। পরে ফোন হারানোর ব্যাপারে জিডিও করেন থানায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

তদন্ত কর্মকর্তারা বলছেন, গত শনিবার (৮ জুন) শিমুল ভূঁইয়ার সাভার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি। ফোনটিতে বাবুর সঙ্গে আনার হত্যা নিয়ে শিমুল ভূঁইয়ার কথোপকথনের অনেক তথ্য রয়েছে। বাবু তার তিনটি মোবাইল ফোন হারানো সংক্রান্ত থানায় যে জিডি করেছেন, তা আসলে নিজেকে রক্ষা করার কৌশল ছিল তার। ওই ফোনগুলো তিনি নিজেই ধ্বংস করেছেন। ফেঁসে যাওয়ার মতো তথ্য থাকায় তিনি সেগুলো ধ্বংস করে দেন।

এমপি আনারকে হত্যার পরিকল্পনায় শুধু গ্যাস বাবুই নয়, আড়াল থেকে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে শামিল হয়েছিলেন আওয়ামী লীগের আরও অনেকেই। পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন একাধিক নেতা। সরাসরি হত্যাকাণ্ডে বা পরিকল্পনায় না জড়ালেও পেছন থেকে ইন্ধন দেন অনেকে। অনেকে আবার খুনের পর দেন বাহবাও। শিমুল ভূঁইয়ার সাভারের বাসা থেকে সদ্য উদ্ধারকৃত মোবাইলগুলো ঘেঁটে এমন অনেক চাঞ্চল্যকর তথ্য পেতে সক্ষম হয়েছে ডিবি।

পুলিশ বলছে, যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ হত্যাকাণ্ডের আগে ও পরে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আর তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে আটকানো হবে গোয়েন্দাদের জালে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় আরও অনেকেই গ্রেপ্তার হতে পারেন। আমরা সত্যের কাছাকাছি এসে গেছি। মরদেহটি শনাক্ত হলেই অনেক কিছু প্রকাশ করতে পারবো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ প্রসঙ্গে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কাছ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে; সেগুলো তদন্ত করে যাচাই-বাছাই চলছে। সংসদ সদস্যের হত্যাকাণ্ডে যারা যেভাবে জড়িত, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেনসে এমপি আনার খুন হয়েছিলেন যে ফ্ল্যাটে, তার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো মানুষের বলে ইতোমধ্যে বেরিয়ে এসেছে ফরেনসিক টেস্টে। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে নিউটাউনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। এবার উদ্ধার হওয়া এই মাংস এবং হাড় এমপি আনারের কি না, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যেতে প্রস্তুতি নিয়ে রেখেছেন আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করেন তিনি। পরদিন, ১৩ মে চিকিৎসক দেখাতে হবে জানিয়ে দুপুর ১টা ৪১ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। পরে বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। চলে যাওয়ার পর সন্ধ্যায় আনারের মোবাইল নম্বর থেকে তার বন্ধু গোপালের কাছে ম্যাসেজ আসে যে, তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন।

পরে ১৫ মে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এমপি আনার বন্ধু গোপালকে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন। তাকে ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠান বাংলাদেশে তার ব্যক্তিগত সহকারী রউফের কাছেও।

১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান, তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে আর এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি।

২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারেন, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে বুধবার (২২ মে) ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্লাটে এমপি আনারকে খুন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টানা বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া একটি বুনো মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। এর আগে শনিবার (১১ জুলাই) বেলা আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে। বন বিভাগ জানায়, প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এশীয়

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। ১১ জুলাই

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় জিহাদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে থানার ব্রিজসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত আমরাজুড়ি সেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। সম্ভাব্য নির্মাণস্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফের নেতৃত্বে প্রতিনিধি দল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মানবিক সংকট আরও গভীর হয়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে পাঁচটি জেলায় প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতেও বন্যা ও পাহাড়ধসে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও