
প্রকাশ: ৮ জুন ২০২৪, ২১:৫০

মাদারীপুরের মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় বৃদ্ধা সৈয়দা শান্তি নাহার (৭০) ছেলেকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন । শনিবার (৮ জুন) এঘটনার বিবরণ দেন ভুক্তভোগী। বৃদ্ধা সৈয়দা শান্তি নাহার তার বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের কাছে থাকতেন।
মামলা ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের বৃদ্ধা সৈয়দা শান্তি নাহারের স্বামী তিন বছর পূর্বে মারা যান। ওয়ারিশ হিসেবে তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। অসুস্থ মাকে দেখশোনা করার কথা বলে বড় ছেলে তার কাছে কিছুদিন রাখেন। হাসপাতালে ভর্তি এবং কিছু পরিক্ষা-নিরিক্ষা করাতে সই লাগবে বলে, সৈয়দ জানে আলম স্বপন স্ত্রী রুমা ও তার সন্তান প্রতারণার মাধ্যমে বাড়ির তিন শতাংশ জমি হেবা দলিল মুলে লিখে নেন। এ সময় মায়ের নামে থাকা মাদারীপুর শহরের একটি বাড়ির জমি স্বপন লিখে নিয়েছেন এবং বড় ছেলে কাছে গচ্ছিত আরও কিছু জমি বিক্রির ৫২ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও বিভিন্ন স্থানে তার একাধিক সম্পত্তি প্রতারণা করে নিয়ে থাকেন।
বিষয়টি জানার পরে তার বড় ছেলের কাছে জমি বিক্রির টাকাসহ মোট ৫২ লাখ টাকা এবং তিন শতাংশ জমি ফেরত চাইলে টাকা ও জমি ফেরত দিতে অস্বীকার করেন এবং বৃদ্ধ মাকে মারধর করে ঘর থেকে বের করে দেন।বৃদ্ধ মা আইনের সহায়তা নিবে বলে জানালে, তাকে হত্যার হুমকি দেন সন্তান সৈয়দ জানে আলম স্বপন। এ ঘটনায় প্রতারণা করে সম্পত্তি ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপন, তার স্ত্রী রুমা ও তার নাতি সৈয়দ রাহুল আলম শুভর নামে মামলা করেছেন বৃদ্ধা সৈয়দা শান্তি নাহার।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভুক্তভোগী সৈয়দা শান্তি নাহার বলেন, প্রতারণার মাধ্যমে আমার ছেলে সৈয়দ জানে আলম ও তার স্ত্রী রুমা জায়গাজমি অর্থ সম্পদ আত্মাসাৎ করে, আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন বলেন, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার মা মিথ্যা কথা বলছে।ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শফিকুল ইসলাম জানান, বৃদ্ধা মাকে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। এ ব্যপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কানিজ আফরোজ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।মাকে তার সন্তান মারধর করবে এটা বর্তমান সমাজে মেনে নেওয়ার মতো নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।