
প্রকাশ: ৮ জুন ২০২৪, ২০:৩২

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদ্বোধন হলো ভূমি সেবা সপ্তাহ ২০২৪ । উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। র্্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
এরপর লাল ফিতা কেটে এবং রঙিন বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার(ভূমি) ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু,

বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা অতুল কুমার সিকদার, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন। সেমিনারে এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিসিবি মাধ্যমিক বিদ্যালয়, বিএল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি