
প্রকাশ: ৬ জুন ২০২৪, ১৭:৩০

বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৫ জুন রাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে যৌথ অভিযানে জীব বৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছসহ সকল ধরনের মাছ ও জলজপ্রাণির জন্য হুমকি স্বরূপ রাক্ষুসে হিংস্র আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার সময়ে ৩৬ কেজি মাগুর মাছ জব্দ করা হয়েছে।

এই সুত্রের ভিত্তিতে খুন্না গোবিন্দপুর এলাকার মৃত হামিদ কবিরাজের ছেলে মোঃ মোতাহার কবিরাজের ১টি পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মোতাহার কবিরাজকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া আফ্রিকান মাগুর মাছ চাষ করা পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে প্রায় ২০০ কেজি মাগুর বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত মাছগুলো ২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি