
প্রকাশ: ২ জুন ২০২৪, ০:৩৯

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার এর দায়িত্বভার গ্রহণ ও বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার (০২ জুন) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
সভায় প্রথমে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকদের পরিচয় পর্ব ও পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গনকে ফুলেল শুভেচছা বিনিময় করে বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন,কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রকৌশলী মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ, যেহেতু হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর তাই এই বন্দরের রাস্তা ঘাটসহ ইউনিয়নে রাস্তা গুলো পাকা করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। সেই সাথে হিলি বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি হিলি স্টেশনে ট্রেন দাঁড় করনো যে কোন মূল্য সেটা ব্যবস্থা করা হবে। উপজেলা পরিষদকে পরিস্কার পরিচ্ছন্ন ও আধুনিক ভাবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি