
প্রকাশ: ১ জুন ২০২৪, ২১:১৮

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১০ হাজার ৮শ ১২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল বলে জানান কতৃপক্ষ।শনিবার (০১ জুন) সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী (রিয়া), মেডিকেল অফিসার ডা. সুলতান মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ জানান, হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা ও তিনটি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ৯৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮শ ১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭শ ২৫ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি