
প্রকাশ: ২৭ মে ২০২৪, ১৮:২

'যদি করেন নিয়মিত রক্তদান, রক্তের অভাবে ঝরবেনা একটাও প্রাণ' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে অনলাইন ব্লাড ব্যাংক হিলি সংগঠন এর অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অস্থায়ী ভাবে অনলাইন ব্লাড ব্যাংক এর হিলি সংগঠনের অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন। এসময় উপস্থিত হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বিরামপুর অনলাইন ব্লাড ব্যাংক এর এ্যাডমিন আরমান আলী (মাষ্টার) হিলি অনলাইন ব্লাড ব্যাংক এর এ্যাডমিন তুহিন খান, সদস্য মোসাদ্দেক, মুহিত আহমেদ, রিয়াদ হোসেন, মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভায় তুহিন খান, করোনা কালিন সময়ে গত ২০২০ সালে অল্প পরিসরে এই অনলাইন ব্লাড ব্যাংক হিলি সংগঠন এর যাত্রা শুরু হয়েছে। এপর্যন্ত এই ব্লাড ব্যাংক থেকে ২৪০০ জন রোগীকে রক্তদান করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করতে অতিথিদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, আমাদের হিলির স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা এমন স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করছে শুনে আমি আনন্দিত ও খুশি। আমি ভবিষ্যতে এই সংগঠনের জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনাদের যে কোন সমস্যা আমাকে জানাবেন আমি আমার স্বাদ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
প্রধান অতিথি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন বলেন, নিসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। কারণ অনেক অর্থ থাকা সত্ত্বেও আপনি সময় মতো রক্ত পাবেন না। এতো অল্প সময়ের মধ্যে এই সংগঠনের সদস্যরা ইতিমধ্যে ২৪০০ জন রোগীকে রক্তদান করেছেন শুনে আমি আনন্দিত ও খুশি হলাম। ভবিষ্যতে তাদের যে কোন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ!