
প্রকাশ: ২৩ মে ২০২৪, ২০:৪৮

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো.ঈসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঈসা ওই গ্রামের মো. জাহিদুল হাওলাদারের ছেলে। সে বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি