সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাভারে ২৪ ঘন্টায় ৬ জনের মরদেহ উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১:৫৫

শেয়ার করুনঃ
সাভারে ২৪ ঘন্টায় ৬ জনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় ২৪ ঘন্টায় বিভিন্ন ঘটনায় পৃথকস্থান থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ পরর্বতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

শুক্রবার (১৭ মে) বিকেলে থেকে শনিবার বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার বাইপাইল, পলাশবাড়ী, জামগড়া ছয়তলা, কান্দাইল ও কাঠগড়া পশ্চিমপাড়া থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। 

আরও

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়া ডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রিয়া মনি (১৮), দিনাজপুর জেলার সদর থানার মামুদপুর গ্রামের মোঃ মইনুল রহমানের ছেলে মোঃ মঞ্জরুল (২২), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মাসুদ (৩২), বগুড়া জেলার শেরপুর থানার কাজর খামারকান্দি এলাকার মাসুম আলীর স্ত্রী সুস্মিতা খাতুন (২৩), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার ইসপিনজারপুর এলাকার মোঃ হাবুল মিয়ার মেয়ে মোছাঃ সুরমা আক্তার (২০) ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার রামখেরা গ্রামের সাচ্চু মিয়ার মেয়ে নুপুর (১৬)।

শনিবার (১৮ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে রিয়া মনি (১৮) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজের ভাড়াবাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্ব চিকিৎসা তাকে মৃত ঘোষনা করে। 

আরও

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি রুখতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি রুখতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার
সাভার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সেই সাথে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে শনিবার বিকেল ৩ টার আশুলিয়ার বাইপাইল মোড়ের উত্তরবঙ্গ মুখী কাউন্টারের সামনে থেকে মোঃ মঞ্জরুল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোঃ মঞ্জরুল (২২) ডিপজল বাস কাউন্টারের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব বলেন, যাত্রী নিয়ে টানাটানির জেরে মারামারির ঘটনায় এক কাউন্টার সহযোগীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতের বিস্তারিত পরিচয় জানতে পারেননি তিনি।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার পেয়ারলেস হাসপাতালে সামনে থেকে মাসুদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ জানায়, স্টোকজনিত কারনে মাসুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শনিবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইল পশ্চিমপাড়া এলাকা থেকে সুস্মিতা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত  সুস্মিতা স্বামী মাসুম আলী জানায়, তার স্ত্রী ছোট বেলা থেকেই মানুষিক ভারসাম্যহীন ছিল। গত ৮ রমজান তার বাবা বাসা থেকে বের হয়ে গেলে তার ভারসাম্যহীনতা আরও বেরে যায়। তার বাবাকে এর পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কারণে সে আত্মহত্যা করতে পারে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে মোছাঃ সুরমা আক্তার (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, নিহত সুরমা আক্তার শারীরিকভাবে অসুস্থ ছিল। তার পরিবারের ধারণ এ কারণে সে আত্মহত্যা করতে পারে। পরিবারের অভিযোগ না থাকায় সুরমা আক্তারের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নুপুর (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত নুপুরের মামা সুজন বলেন, নুপুর আমার বোনের মেয়ে। তার বাবা মা পোশাক কারখানায় চাকরি করতেন। নুপুর দুই ভাই বোনকে দেখা করার জন্য বাসাতেই থাকতো। পার্শ্ববর্তী মুদী দোকানদার সুজনের দোকানে প্রায়ই যেতো নুপুর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুজন নুপুরকে বিয়ে করবে না বলে জানায়। সুজনের এমন খবর পেয়ে আমার ভাগনি গতকাল বিকেলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে। এরপর থেকে আশুলিয়ায় থানায় ঘোরাঘুরি করেও মামলা নেয়নি পুলিশ। আজ ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আমরা গ্রামে যাচ্ছি। আগামীকাল আমরা কোর্টে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, সে তো আত্মহত্যা করেছে, আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। গতকাল থেকে ভুক্তভোগী পরিবার মামলা দেওয়ার জন্য ঘোরাঘুরি করলেও মামলা না নেওয়ার ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ  ভোট না পান তবে তিনি জামানত হারাবেন। জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারি রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা।  প্রকাশিত ফলাফল সূত্রে জানা

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন মো. রাজিব আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দুই উপজেলা মিলিয়ে রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় দায়িত্ব পালনকালে ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন পরই জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর মৌলভীবাজার জেলা শাখার আংশিক এই কমিটি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি এবং আনিসুল ইসলাম চৌধুরী

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রির আড়ালে কুকুর জবাইয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার