সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জুন-জুলাইয়ে হতে পারে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ সফর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৭:৪২

শেয়ার করুনঃ
জুন-জুলাইয়ে হতে পারে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ সফর

সবকিছু ঠিক থাকলে জুন মাসের শেষ সপ্তাহে ভারত এবং জুলাইয়ে চীন ও ব্রাজিল সফর করার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গুরুত্বপূর্ণ এই তিনটি বিদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি দেশই ইতোমধ্যে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, দুই দেশের সম্পর্কে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক বোঝাপড়া। শীর্ষ পর্যায়ের সফরের সময়ে একে অপরকে বোঝা এবং ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনাগুলো ঠিক করা হয়। এ ধরনের সফরে অনেক উদ্যোগ নেওয়া হয়।দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা কী হবে সেটিও এ ধরনের সফরে ঠিক করা হয়।

আরও

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে উত্তরপত্র মূল্যায়ন শিক্ষকসহ দুজন গ্রেফতার

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে উত্তরপত্র মূল্যায়ন শিক্ষকসহ দুজন গ্রেফতার

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ বলেন, সফরের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়। যখন সফর হয় তখন বুঝতে হবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মধ্যে বোঝাপড়া আছে এবং উভয়পক্ষ সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়।

ভারতের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে যাবেন। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বাংলাদেশের জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারতের রাজনৈতিক সমর্থন ও সহযোগিতা ছিল। এছাড়া বৃহৎ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিষয় প্রভাবিত করার সক্ষমতা আছে দেশটির। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা গত সপ্তাহে ঢাকা এসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে গেছেন। এখন দুই পক্ষের জন্য সুবিধাজনক একটি তারিখ নির্ধারণের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে জুন মাসের শেষ সপ্তাহে এ সফর হতে পারে। যদি সেটি হয় তবে ভারতে নতুন সরকারের প্রথম বিদেশ অতিথি হবেন শেখ হাসিনা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ফেইসবুকে পরিচয়ে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেইসবুকে পরিচয়ে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন—ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত এমন খবরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, সেটি ওই দেশের জাতীয় নির্বাচনের পর। তবে এ সফর কখন হবে, সে ব্যাপারে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি।

এ বিষয়ে শহীদুল হক বলেন, এটি হলে অবশ্যই তা বাংলাদেশের জন্য সম্মানজনক হবে। এটি থেকে বোঝা যায় বাংলাদেশকে কী ধরনের গুরুত্ব দেয় ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাধীনতা যুদ্ধ, সংস্কৃতি ও পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এর পাশাপাশি বৃহত্তর ভূ-রাজনীতিও ওই সম্পর্ককে প্রভাবিত করে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কী ধরনের সম্পর্ক হবে সেটি দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও ভূ-রাজনৈতিক বিষয়ের ওপর নির্ভর করে।প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে জোরালো আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সুশীল সমাজ, মিডিয়াসহ অন্যরা বুঝতে চায় ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক তাদের জন্য কোনও ঝুঁকি তৈরি করবে কিনা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভারতের একটি বিশেষ গুরুত্ব আছে এবং সেটি গোপনীয় নয় জানিয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ বলেন, দিল্লির গুরুত্ব আমরা সবসময় মনে রাখি। বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে এবং ভারতের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হবে। নতুন সরকার গঠনের পর দুই দেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী সম্পর্ককে আরও দৃঢ় করতে চাইবে এটি স্বাভাবিক।

চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের পরই সরকারপ্রধান বেইজিং সফর করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তারা সহায়তা করছে। আশা করা হচ্ছে জুলাই মাসের প্রথমদিকে বেইজিং সফর হতে পারে। এটি হলে ২০১৪ সালের পর এটিই হবে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর। সরকারপ্রধানের সফরটি তিনদিনের হতে পারে।

এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ বলেন, চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বা উন্নয়ন সহযোগিতা অনেক বেশি এবং সেটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।ভারত ও চীনের মধ্যে ভারসাম্যের বিষয়ে তিনি বলেন, এটি পূর্বনির্ধারিত নয়। এটি জাতীয় স্বার্থ ও পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করে।

এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও শীর্ষ রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ব্রাজিলে যাবেন। ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

গত বছর ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বছর ব্রাজিলে শীর্ষ সম্মেলন হবে এবং এছাড়া বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে। জুলাই মাসে নলেজ হাব বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই এক সফরে জি-২০ অনুষ্ঠানের পরের দিন থেকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হবে।

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন এক। দুই দেশের মধ্যে চমৎকার রাজনৈতিক বোঝাপড়া হবে বলে মনে করছি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ভাঙনে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, কৃষিজমি, বীজতলা ও সবজিখেতের ভয়াবহ ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে রাজনগর ও কমলগঞ্জ উপজেলার রোপা আমন ও বীজতলা নষ্ট হওয়ায় কৃষকদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। কৃষি বিভাগ জানায়, বন্যায় রাজনগর উপজেলায় ৬০ হেক্টর

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৮টি অ্যাম্পল ইনজেকশনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য হেফাজতে রাখা এবং মাদক সেবনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাম্প্রতিক সময়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক চুরি ও প্রতারণার ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ গতকাল গভীর রাতে শহরের স্টেশন রোডের খাতুন ম্যানশনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে সীমান্ত প্লাস পয়েন্ট, সারধা টেলিকম

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের মেয়ে নিলুমা জান্নাত। রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। মেফতাউন জান্নাত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কলন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। মেফতাউন জান্নাত কলন্দর্পপুর সরকারি

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার হোয়াইক্যংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। রোববার (১২ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির আওতাধীন কোনাপাড়া গ্রামে স্থানীয় বন্যার্তদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উখিয়া ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল