
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১৫:২৭

বরিশালের হিজলা উপজেলায় গরীব, অসহায় অর্ধশত ভ্যান চালকের মাঝে মোটরচালিত ভ্যান বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি এবং লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও এফএআর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের ফারুক।
রবিবার ১২মে সকাল ১০টায় হরিনাথপুর ইউনিয়নে তার নিজ বাড়ির সামনে হরিনাথপুর, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া ইউনিয়নের অর্ধশত ভ্যান চালকের মাঝে শিল্পপতির পক্ষ থেকে মোটরচালিত ভ্যান গুলো বিতরণ করেছেন কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ সালাহউদ্দিন খান। বিতরণের সময় অন্যান্যদের মধ্যে আলহাজ্ব কাজী ফারুকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি