
প্রকাশ: ১২ মে ২০২৪, ৩:৪৬

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রবিবার(১২মে) সকালে বিশ্ব `মা` দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা"এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন,সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরিন সুলতানা রিপা)।

অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক অফিসের ইতি বেগম, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা, তাছলিমা বেগম, উপজেলা তথ্য আপা মোছা.হেপি বেগম প্রমূখ।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মা হলেন পরিবারের মূল পরিচালক। সন্তান তার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। প্রত্যেকেরই মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত।‘মা’ ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর হে, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘ বিশ্ব্ মা দিবস’ পালন করা হয়। তবে অনেকের মতে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। প্রত্যেক আদর্শ সন্তানের মায়ের আদেশ পালন করা ও তাকে সেবা করা সন্তানের কর্তব্য।সন্তান দেখাশোনার জন্য বা বুকের দুধ খাওয়ানোর জন্য তো কোনো আইন নেই। তাই মা’র ঋণ জন্ম জন্মান্তরেও শোধ করা যায় না। প্রতিটি মায়ের শেষ বয়সটা যেন একটু নিরাপদে, সন্তানের সাথে পরিবারের ভেতর হাসি আনন্দে পার করতে পারে সে দায়িত্বটুকু আমাদের নিতেই হবে।