
প্রকাশ: ১২ মে ২০২৪, ২২:৩২

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড বিনাইপার সরকারবাড়ির মাদকব্যাবসায়ী হাবিব মিয়ার বসত ঘর থেকে শামীম ভূঁইয়া (৩৫) নামের এক যুবককে শনিবার (১১ মে) রাত ৮টায় ভয়ঙ্কর মাদক আইসসহ আটক করেছে থানা পুলিশ। তবে বাড়ির মালিক হাবিব মিয়া ও তার স্ত্রী নার্গিস আক্তার পলাতক। আটক শামীম ভূঁইয়া দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক বেচাকেনার সাথে জড়িত। মাদক মামলায় একাধিকবার জেল ও খেটেছেন তিনি। আইন ও এলাকার কাউকে তোয়াক্কা না করে মাদকব্যাবসার সাথে জড়িত রয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শামীম নামের ওই ব্যাক্তি হাবিবের বাড়িতে আসেন। হাবিব তাকে ঘরে আটক করে রাখেন কেনো বা কি কারণে এ প্রশ্ন সবার মনে। মাদক নিয়ে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাকি এর পেছনে অন্য কোন কারণ থাকতে পারে বলে আশঙ্কা তাদের।
তবে এবিষয়ে হাবিবের বড় মেয়ে নাসরিন জানায়, জেলখানায় থাকাকালে তার বাবা হাবিব ও শামীমের পরিচয় হয়। তারপর থেকে শামীম মাঝেমধ্যে হাবিবের বাড়িতে আসতো। শুক্রবার রাতে শামীম তার মায়ের সাথে বসে কথা বলেছিলেন। এমন সময় তার বাবা হাবিব মিয়া বাহির থেকে এসে শামীমের সাথে ধস্তাধস্তি শুরু করে ওই মাদক গুলো সহ তাকে আটকে রাখে। তবে তার বাবা মা কোথায় আছে প্রশ্ন করলে সে কিছুই জানে না বলে জানায়।

আটক শামীম জানায়, আমাকে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে হাবিব ও সোহেল আমাকে আটক করে রাখেন। তবে রাত ১টায় তিনি কেনো হাবিবের ঘরে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নয়ন মিয়া বলেন, মাদক আইসসহ স্থানীয়রা শামীমকে আটক করে পুলিশে খবর দিলে। পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শামীমকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি