
প্রকাশ: ১১ মে ২০২৪, ১৮:৪০

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়ক থেকে দেয়াল ভেঙে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়েছে। এতে ট্রাকের চালক সহ আহত হয়ছে তিন জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার(১০ মে) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ধোপাপাড়া বাজার সংলগ্ন মোহনপুর আলিম মাদ্রাসায় এ দূর্ঘটনা ঘটে। তবে মাদ্রাসাটি বন্ধ থাকায় বড় কোন দূর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়,ওই সিমেন্ট বোঝাই ট্রাকটি বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে পুঠিয়া হয়ে তাহেরপুরের উদ্দেশ্য আসছিলো। এসময় ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসার কাছে পৌছালেই নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চালক সহ আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি