
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১৮:৩৯

বন্ধুত্বের মিলনমেলায় ইফতার শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ এর ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত নগরীর পিকনিক স্পট ফানটাউনে ওই ইফতার মাহফিল ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত দিয়ে ইফতার অনুষ্ঠানের শুভসূচনা হয় পরে উপস্থিত বন্ধুদের হামদ নাত পরিবেশনে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয় ফানটাউন হলরুমে।
মোঃ সাইফুল ইসলাম (সফ্টলিংক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ এডমিন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত সকল বন্ধুদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং ০৪-০৬ কুমিল্লা গ্রুপের দুই এডমিনকে শুভেচ্ছা উপহার প্রদান করেন প্যানেল মেম্বার রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন আবু তাহের। আরও উপস্থিত ছিলেন প্যানেল মেম্বার অপু সরকার, হেলাল হোসাইন, বিল্লাল, রাজু, মাহবুব, কাজী আরেফীন, শফিউল আলম রাজীব, আবু ইউসুফসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কুমিল্লা শহর ও আশেপাশের বিভিন্ন উপজেলার ০৪-০৬ ব্যাচের বন্ধু বান্ধবরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেছে।

গ্রুপ এডমিন আবু তাহের বলেন, আমাদের ব্যাচভিত্তিক ০৪-০৬ গ্রুপ শুধু শুধু বন্ধুদের মিলনমেলার জন্য নয়। এই গ্রুপের প্রধান লক্ষ্য হলো মানবিক কাজ করা, অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা ইতিমধ্যে শহরের প্রায় ১০টি এতিমখানা ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের ইফতার করিয়েছি, শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, অসহায় এক বোনের চিকিৎসায় ১লক্ষ টাকা প্রধানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। ভবিষ্যতে আমাদের কাজ এভাবেই চলমান থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রিন্স মাহবুব, শাকিল আহমেদ, মাহবুবুর রহমান, রবিন সরকার এবং এডমিন প্যানেল। কেককেটে কুমিল্লা ০৪-০৬ গ্রুপের অফিসিয়াল লোগো উন্মোচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।