রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাকিমপুরে কালোবাজারির হাতে ভিজিএফের চাল!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ২:২৩

শেয়ার করুনঃ
হাকিমপুরে কালোবাজারির হাতে ভিজিএফের চাল!

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল (ইউপি) চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের (ভিজিএফ)চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে ঈদ উপহারের (ভিজিএফের) অধিকাংশ চাল গেছে কালোবাজারিদের হাতে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস ইউএনওর।  

শনিবার (৬ এপ্রিল) আলিহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের (ভিজিএফের) চাল বিতরণ করা হয়েছে ৪ এপ্রিল বৃহস্পতিবার।

আরও

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

খোঁজ নিয়ে জানা গেছে, এবারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলিহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ চালের বরাদ্দ এসেছে ৪ হাজার ৭'শ ব্যক্তির নামে। 

ইউএনওর প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করে থাকলেও ঈদ উপহারের চাল নিমিষেই চলে গেছে কালোবাজারিদের হাতে। 

আরও

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

ভিজিএফ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গত বছরের মাষ্টার রোল সংশোধন করে চাল বিতরণ, তালিকার ব্যক্তিরা চাল না পাওয়া প্যানেল চেয়ারম্যান নিজেই অর্ধেক কার্ড বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে।

চাল পাওয়া ফরমান আলী বলেন, বৃহস্পতিবার সকালে আমি আমার একটি কার্ডের চাল ইউনিয়ন পরিষদে তুলতে আসি। পরে আমাকে বলে চাল তুলে কি করবেন কার্ড (স্লিপ) দেন ৩২০ টাকা নিয়ে যান। আমি আর ঝামেলায় না গিয়ে চাল বিক্রি করে সেখান থেকে চলে আসি। 

চালের টাকা পাওয়া আর একজন ফারুক হোসেন বলেন, সরকার আমাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিচ্ছে আর তারা কার্ড বিক্রি করে দিয়ে আমাদের টাকা দিচ্ছে। চাল ব্যবসায়ীরা মানুষের মুখ দেখে কাউকে কার্ড প্রতি ৩০০ টাকা আবার কাউকে ৩২০ টাকা দিচ্ছে।

তিনি আরও বলেন, আমার গ্রামে ইউপি সদস্য কাউকে চালের কার্ড দিয়েছে এমন লোক আমি এখনো খুঁজে পাচ্ছি না। 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, চাল নেওয়ার আগে আমাদের নাম লিখে নিয়ে গেছে এবং মাষ্টার রোলে নাম ছিলো পরে দেখি আমাদের কার্ড এর চাল তোলা হয়েছে। মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তার ইচ্ছা মতো পছন্দের লোকদের চালের পরিবর্তে টাকা দিচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে উপহারের চাল দিয়েছেন কিন্তু সেই চাল নিমিষেই চলে যাচ্ছে কালোবাজারিদের কাছে।

আমাদের ইউনিয়নের প্রায় পাঁচ হাজার চালের কার্ড বরাদ্দ পেয়েছে। ১১ টি ইউপি সদস্যকে ২১৫ টি চালের কার্ড (স্লিপ) দেওয়া হয়েছে বাকি অর্ধেক কার্ড প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন নিজ ইচ্ছে মতো বিতরণের কথা বলছেন।

তিনি আরও বলেন, গত বছর প্রতিটি ইউপি সদস্য ১৭০ টি করে কার্ড পেয়েছিলেন এবার ওই মাষ্টার রোলের সাথে নতুন করে ৪৫ টি নাম সংযোজন করে পূর্বের মাষ্টার রোল দিয়ে চাল বিতরণ করা হয়েছে অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল ক্রেতা শরিফুল ইসলাম (বোটর) বলেন, এবারে চাল কিনেছি। তবে ব্যবসা তেমন একটা করতে পারি নাই। চাল কম হয়েছে কি না প্রশ্ন করলে তিনি অস্বীকার করে বলেন না ভাই চাল কমে নাই বাদ দেন তো। 

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন বলেন, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে (ভিজিএফ) চাল আমার ইউনিয়নে ৪ হাজার ৭'শ মানুষের মাঝে বিতরণের জন্য ৪৭ মেট্রিকটন চাল বরাদ্দ পেয়েছি। সেই অনুযায়ি চাল বিতরণ করা হয়েছে। আমি প্রতিটি ইউপি সদস্যকে ২১৫ টি করে কার্ড দিযেছি আর বাকি কার্ড আমি নিজে বিতরণ করেছি।

আপনি এসব কার্ড কোন গ্রামে বিতরণ করেছেন বা কাকে দিয়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বিতরণ করেছি আপনি খুঁজে নেন। 

আপনার নিজ গ্রামে কতোগুলো কার্ড দিয়েছেন এমন প্রশ্নের উত্তরে ভেবে চিন্তে প্যানেল চেয়ারম্যান বলেন, ৪৮ টি বিতরণ করেছি। দুই এক জনের নাম বলেন এমন কথা বলতেই রেগে গিয়ে তিনি বলেন আমি বিতরণ করেছি আপনি খুঁজে নেন তো ভাই। কালোবাজারিদের কাছে কার্ড বিক্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভূল বললেন আমি ২৪০০ কার্ড বিক্রি করলে স্থির থাকতে পারি আমি বললাম তো বিতরণ করেছি। 

তিনি বলেন, ঈদ চলে আসায় আমি ৯টি ওয়ার্ড এর চাল বিতরণ এক দিনেই বিতরণ শেষ করেছি। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ইউনিয়নে গরীব দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল দিবে এটাই নিয়ম। ঈদ উপহারের চাল নিমিষেই কালোবাজারিদের হতে যাওয়া, পূর্বের মাষ্টার রোল সংশোধন ও নতুন নাম সংযোজন করে চাল বিতরণ, চাল ক্রেতা শরিফুল ইসলামের এসব কাজে সংযুক্ততা সব বিষয় নিয়ে চেয়ারম্যানকে ডাকবো এবং আমি বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি। 

সর্বশেষ সংবাদ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। অবরোধে অংশ নেওয়া চালকেরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা