
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, ৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার করলেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সদস্যরা। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা উচালিয়াপাড়া মোড় শপার্স গ্যালারি। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মাদরাসা এতিম শিক্ষার্থীর সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়েছে।
ইফতারে সামিল হয়েছেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি আইন উপদেষ্টা আইনজীবী মো. আশরাফ উদ্দিন মনতু, ঠিকাদার মো. শফিকুল ইসলাম খন্দকার (সেলু),সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো.কায়কোবাদ, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী,সরাইল মনোনয়ারা হাসপাতালের পরিচালক মো.বিপ্লব হোসাইন,সরাইল উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ,সরাইল সম্রাট ফার্নিচারের স্বত্বাধিকারী মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল, ইউনিয়ন পরিষদ সচিব মো. মাহবুবুল আলম জুয়েল প্রমুখ।

বাদ আসর থেকে কোরআন তেলাওয়াত শুরু করে পরে আলেমেদিন কোরআন হাদিসের উপরে আলোচনা করেন দীর্ঘ সময়।সকলের পিতামাতাসহ,কবরবাসী, প্রবাসী,দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।ইফতার মাহফিলে দোয়া পড়ান উচালিয়াপাড়া মাদরাসা শিক্ষক মৌলানা আশরাফ আলী ও মুফতী উসমান গনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন।