বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশভাইরাল টপিক

ফেসবুকে হা হা রিয়্যাক্ট নিয়ে বাকবিতন্ডা গড়িয়েছে সংঘর্ষে, গ্রেফতার ৮

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ৩:৫৮

শেয়ার করুনঃ
ফেসবুকে হা হা রিয়্যাক্ট নিয়ে বাকবিতন্ডা গড়িয়েছে সংঘর্ষে, গ্রেফতার ৮

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে হা হা রিয়্যাক্টকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

গ্রেফতারকৃতরা হলেন: কমলপুর এলাকার কামাল মিয়া, ফিরোজ আহম্মেদ, নয়ন মিয়া, আরিয়ান ইসলাম, জিহাদ সরকার, হেদায়েতউল্লাহ, সৌরভ আহম্মেদ, মো. আবির হুসেন। তাদের সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার রাতে লোকাল বাসস্ট্যান্ড ভৈরব র‍্যাব ক্যাম্পের বিপরীত পাশে মানিক মিয়ার হার্ডওয়ার দোকানের কর্মচারী কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও মধ্য পাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধাঘণ্টা পর দুপক্ষ দা, বল্লম, লাঠি সোঁটা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কমলপুর মধ্যপাড়ার সংঘর্ষকারীরা পূর্বপাড়ার ১০ দোকান এলোপাথাড়ি কুপিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ফেরাতে গিয়ে স্থানীয় বাসিন্দা উজ্জল মিয়াসহ ৫ জন আহত হন।

আরও

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক
ফেসবুক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ বিষয়ে কমলপুর মধ্যপাড়ার আইনুল মিয়া বলেন, ফেসবুকে হা হা রিয়্যাক্ট এর মত সামান্য বিষয় নিয়ে কিছু কিশোর পোলাপান ঝগড়ায় মেতেছে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি। সংঘর্ষকারীরা অনেকগুলো দোকানের সাটার কুপিয়ে ভেঙে দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে পূর্ব পাড়া এলাকার কাজী মামুন বলেন, আমি একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ দেখি দুই পক্ষের কিছু বখাটে যুবক দা বল্লম লাঠিসোঁটা নিয়ে ঝগড়া করছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মধ্য পাড়ার কিছু বখাটে যুবক দোকান পাট ভাঙচুর করছে। আমি চেষ্টা করেছি ফিরিয়ে দিতে কিন্তু তারা আমার কোন কথা শুনেনি। তারা সব কয়টা কম বয়সী কিশোর। এরা আমাদের এলাকার বেয়াদব ছেলেপেলে। দুই দিন যেতে না যেতেই তারা ঝগড়ায় লিপ্ত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকানদার রিপন মিয়া ও বাচ্চু মুয়া বলেন, আমাদের কি অপরাধ। আমরা মসজিদে তারবীহ নামাজে গিয়েছিলাম দোকান বন্ধ করে। এসে দেখি দোকানের সাটারগুলো কুপিয়ে ভেঙে দিয়েছে। এরা সব কয়টা কিশোর গ্যাং পোলাপান। আমরা এদের বিচার চাই।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেন, তুচ্ছ একটি ঘটনায় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঝগড়া করেছে কিছু কিশোর গ্যাংয়ের পোলাপান। তারা অনেকগুলো দোকাপাট ভাঙচুর করেছে। বিষয়টি দুঃখজনক।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকাল বাসস্ট্যান্ড এলাকার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড সর্ট গানের ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে। পুলিশের কাজে বাধা প্রদান, জানমালের ক্ষতি সাধনসহ বিভিন্ন ধারায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

অন্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি জানায়,

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে  পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুইদল গ্রামবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলে।  এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক  আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি