
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ২০:৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা শাড়ি ও থ্রি পিস সহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল হাকিম ও মফিজুল হক। শুক্রবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের সোনাতলী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৬৬১ পিস ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় শাড়ি ও থ্রি পিস আনার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি ও থ্রি পিস আনার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি অটো রিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫-বি(২)বি ধারায় মামলা দায়ের হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি