
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ২২:৩৩

আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় পরিদর্শক সমাবেশ ২০২৪ বুধবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণাস্থ ফেদায়ে ইসলাম ভবনের নীচতলায় দফতরে তালিমাতে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিদর্শকবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি