
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ২৩:৪৫

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি ১৬ মার্চ (শনিবার) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কূটনীতিক এম. সাইদুর রহমান খানকে রাজশাহী নগরীর উপকন্ঠে রাবি শিক্ষকদের ব্যক্তিগত আবাসিক এলাকা বিহাসে তার নিজ বাসভবনে দেখতে যান।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর সাথে কিছুক্ষণ অবস্থান করে তাঁর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।তাঁর পরিবারের সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন৷

উল্লেখ্য, এম. সাইদুর রহমান খান ১৯৯৭-৯৯ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ১৯৯৯-২০০১ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০০৯-২০১২ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে ঘোষণা করে।এতে প্যারিসে বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।