
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ২২:৪৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগীর হাজীপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের একটি ঘর লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আরো একটি ঘর আগুন লাগে। এতে দু'টি ঘর পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আনোয়ারুল ইসলাম শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আনোয়ারুল ইসলাম বলেন, রাত পৌঁনে নয়টার দিকে সবাই যখন তারাবির নামাজ পড়ছিলেন তখন গোয়াল ঘরে আগুন লাগে। আগুন লেগে দু'টি ঘর পুড়ে যায়। এতে সব মিলিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কেউ হয়তো শত্রুতা করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য কোরবান আলী বাবু বলেন, আমরা ওই সময় ঘটনাস্থলের পাশেই একটি মসজিদে তারাবির নামাজ পড়ছিলাম। মুসল্লী সহ এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। তা না হলে ক্ষয়ক্ষতি আরো বেশি হতো।