মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝিনাইদহে ব্লাঙ্ক চেক নিয়ে SEHEO এনজিওতে চাকরী ও ঋন প্রদান !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ২৩:৫৫

শেয়ার করুনঃ
ঝিনাইদহে ব্লাঙ্ক চেক নিয়ে SEHEO এনজিওতে চাকরী ও ঋন প্রদান !

ঝিনাইদহের সিও এনজিও’র বিরুদ্ধে ব্লাঙ্ক চেক নিয়ে চাকরী ও ঋন প্রদানের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও গনমাধ্যমকর্মীরা। রোববার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে প্রশ্ন তোলেন সভায় অংশ গ্রহন করা গনমাধ্যমকর্মীরা। সভার সভাপতি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ভুক্তভোগী কারো অভিযোগ থাকলে প্রমানসহ জমা দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সভায় ঝিনাইদহের বেসরকারি সংস্থা সিও (  SEHEO    ) সহ বিভিন্ন এনজিও’র অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও বিটিভির জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত। 

তারা অভিযোগ করেন, এনজিও গুলো তাদের খ্যাতির আড়ালে ভয়ঙ্কর কর্মী নির্যাতন ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের সাথে প্রতারণার করে যাচ্ছেন। বিশেষ করে সিও এনজিও চাকরীর সময় জমা রাখা বøাঙ্ক চেক নিয়ে পরবর্তীতে ইচ্ছামতো টাকার অংক বসিয়ে করছেন চেক ডিজ অনারের মামলা। ঝিনাইদহসহ আশপাশ জেলার বিভিন্ন আদালতে সিও এনজিও’র দায়েরকৃত এমন সহস্রাধীক মামলা বিচারাধীন আছে। এ সব মামলায় বেশির ভাগই আসামী নারী ঋন গ্রহীতা ও পুরুষ চাকরীজীবী। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় কয়েক কোটি টাকা ব্যায়ে সুউচ্চ বহুতল ভবন হাকিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এক সময় হাটে হাটে কাঁচা তরকারি বিক্রেতা সামছুল আলম। 

আরও

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

অভিযোগ উঠেছে সিও সামছুলের ব্যবসা মুলত সুদ নিয়ে। ঋন দিয়ে উচ্চ হারে তিনি সুদ আদায় করেন। সুদের টাকা পরিশোধ করতে না পারলে ঋন দেবার সময় জমা রাখা ব্লাঙ্ক চেক ও তিন’শ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পের বুনিয়াদে আদালতে মামলা করেন। এ ভাবে তিনি হাজারো ঋন গ্রহীতাকে পথে বসিয়েছেন বলে কথিত আছে। সিও’র দায়ের করা মামলার আসামিদের সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই এক সময় সিও’তে চাকরি করতেন। চাকরিতে যোগদানের সময়, ১৫ থেকে ৩০ হাজার টাকা জামানত, ব্লাঙ্ক চেক জমা ও ননজুডিশিয়াল ট্যাম্পে চুক্তি করতে হয়। চাকরি ছাড়ার সময় গ্রাচুয়িটি ও অন্যান্য ফান্ডের টাকা চাইতে গেলে কপালে জোটে আর্থিক অনিয়মের মামলা। 

ব্লাঙ্ক চেক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উমাপুর (নতুনপাড়া) গ্রামের জামাত আলীর ছেলে বিপ্লব হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা, হরিণাকুÐু উপজেলার পারফলসি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মতিয়ার রহমান, ঝিনাইদ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের বাহাদুর শেখের মেয়ে চামেলী আক্তার সীমা, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে মামুনসহ অসংখ্য কর্মী জামানতের টাকা, জমা রাখা ব্যাংক চেক ফেরত চেয়ে মামলায় জড়িয়ে ফতুর হয়ে গেছেন। 

আরও

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিরুল ইসলাম জানান, তিনি বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে সিও’র মালিক সামছুলের বিরুদ্ধে চিটিং মামলা করেন। বর্তমানে মেহেরপুর সদর সিনিয়র জুডিশিয়াল আদালতের মামলায় (সিআর ১৩২/২২) সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে না। 

এদিকে, সিও’র পক্ষ থেকে আমিরুল ইসলামের নামে ঝিনাইদহে আদালতে চাকরির সময় জমা নেওয়া চেক, ননজুডিশিয়াল স্ট্যাম্প দিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। সেই মামলায় ঝিনাইদহের আদালত বিবাদি আমিরুল ইসলামের পক্ষে রায় দিলে সিও সামছুল উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালতে আমিরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে পচ্ছন্দ মতো উকিল নিয়োগ করে সামছুল আলম ধরা খেয়েছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আমিরুল ইসলাম বলেন, আমি সিওতে ব্র্যাঞ্চ মানেজার পদে চাকরী করতাম। চাকরিতে ইস্তফা দিয়ে আমার জামানত, ব্লাঙ্ক চেক, ননজুডিশিয়াল স্ট্যাম্প ও সার্টিফিকেট ফেরত চাইলে উল্টো আর্থিক অনিয়মের অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমি নির্দোষ বলে প্রমাণিত হয়েছি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার সুইগ্রামের মতিয়ার রহমানের ছেলে এবিএম মাহবুবুর রশিদ জানান, তিনি সিও’তে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি করতেন। ২০২৩ সালের ২৯ আগস্ট রাত তিনটার দিকে সিও হেড অফিস থেকে বাড়িতে কল দিয়ে বলা হয় মাহবুবুর রশিদ ব্যাপক আর্থিক অনিয়ম করেছেন। পরিবারকে বলা হয় অনিয়মের টাকা দিয়ে তাকে নিয়ে যেতে। 

মাহবুবুর রশিদের ছেলে মারুফ হাসান বলেন, ওই দিন বিকাল ৫ টার দিকে আমার পিতাকে সিও’র হেড অফিসে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পরে আমার পিতার নামে ২৯ লাখ টাকার মামলা করেন সিও সামছুল। জানাগেছে, প্রতিমাসে কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে সিও এনজিও। নতুন কর্মী যোগ দিলে তার বেতন দেওয়া লাগে কম এবং যোগদানের আগে নতুন কর্মীকে কয়েক দফায় প্রশিক্ষণ নিতে হয়। সেই প্রশিক্ষণ নিতেও সিও’র ফান্ডে জমা দিতে হয় টাকা। সব মিলিয়ে নুতন নিয়োগ মানেই আরেকটি রমরমা ব্যবসা। অভিযোগ উঠেছে সিও’র নির্বাহী পরিচালক বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক রেখে চলায় তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোন লাভ হয়না। 

এ বিষয়ে সোমবার বিকালে সিও এনজিও’র নির্বাহী পরিচালক সামছুল আলমের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন করা হলে তিনি ঢাকার মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন। ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীন জানান, কোন এনজিও ব্লাঙ্ক চেক নিয়ে ঋন বা চাকরী প্রদানের এখতিয়ার রাখে না, এটা সম্পুর্ন অবৈধ। কেউ যদি এটা করে তবে তার বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম বা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। 

ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা সভায় সিও সহ বিভিন্ন এনজিও’র অসঙ্গতি নিয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। তিনি বলেন, সরাসরি সিও এনজিওকে নিয়ে তথ্যসহ কোন অভিযোগ পেলে সেটি তদন্ত করা হবে এবং প্রমান মিললে বিধি ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ১১ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে একা

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে নারীসহ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানায় দায়ের করা একটি এফআইআরভুক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরসভার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের রেখা বেগম (৪৫), কামরুন্নাহার (২৫) ও রুবেল (৩২)। এ ছাড়া একই দিনে থানার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

পারিবারিক বিরোধে সরকারি খাল ভরাট করে তৈরী করা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায়, ৪০ টি পরিবার অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি ও শেখ বাড়ির পরিবারগুলোর পারিবারিক বিরোধের জেরে ধরে। স্থানীয়রা জানান, পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি থেকে শেখবাড়ি হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত খাল ভরাট করে প্রায়

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে,