
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৩

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার এখন একটি শক্তিশালী ইউনিটে পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং দেবীদ্বারকে স্মার্ট উপজেলা গঠনে সকল ইউপি চেয়ারম্যান এবং পৌরসভা একসাথে মিলে মিশে কাজ করবো। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) সকালে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেবীদ্বার পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সভার সভাপতি দেবীদ্বার পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, পৌর ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেন, কাউন্সিলর আবুল বাশার, আব্দুল কাদের, মোসাঃ কামরুন্নাহার, গুনাইঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল, যুবলীগ নেতা বিল্লাল হোসেনসহ পৌর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এর আগে পৌর কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে পৌর কর্তৃপক্ষ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি