
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী উত্তর পাড়া গ্রামের আমিনুর রহমানের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীযরা জানান, সোমবার দিবাগত মধ্য রাতে আমিনুর রহমানের একটি ঘরে আগুন লাগে। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নেভানো সম্ভব হয়। ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে, আগুনে প্রায় ২০ হাত লম্বা একটি টিনের ঘর পুড়ে গেছে। দু'টি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। এছাড়া বেশ কয়েকটি হাঁস-মুরগী আগুনে পুড়ে মারা গেছে। এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য এছাহাক আলী বলেন, আগুন লাগার ঘটনাটি শুনেছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি