
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৫

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মাঠপাড়া শাপলা যুব সংঘ ও ক্লাবের মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারের উদ্যোগে ও রংপুর দ্বীপ আই কেয়ার ফাইন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুউর রশিদ হারুন, আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।

এসময় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসার পাশাপশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।এছাড়াও, ছানি পড়া রোগী নির্ণয় করে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের বিনামূল্যে চোখে ছানি অপারেশন করা হবে বলে জানান আয়োজকেরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
