
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান'- প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। আজ মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অপ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
