
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২০

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনে মেয়র পদে 'বাস' প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবাধিকার সংগঠনের সভাপতি ডা. তাহসিন বাহার সূচনার পক্ষে সোমবার বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মিছিল ও গণসংযোগ করে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের অনুসারীরা।
কুমিল্লাস্থ দেবীদ্বার বাসীর ব্যানারে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বাস প্রতীকের পক্ষে মিছিল এবং পথচারী ও দোকানপাটে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ চালিয়ে আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে ডা. তাহসিন বাহার সূচনাকে বাস প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তারা। এসময় উপস্থিত থেকে গনসংযোগের নেতৃত্ব দেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা আবুল কালাম ফরাজী, মো. হান্নান মুন্সি, ইকবাল হোসেন অপু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক আইন বিষয়ক সম্পাদক সুমন মিয়া, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, ইমরান আরফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, আল-আমিন প্রমুখ৷
গণসংযোগ শেষ কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে দাঁড়িয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধশালী কুমিল্লা গঠনে এবং কুমিল্লার উন্নয়নকে ত্বরান্বিত করতে ডা. তাহসিন বাহার সূচনার কোনো বিকল্প নেই। বক্তব্যেকালে তিনি কুমিল্লাস্থ দেবীদ্বারবাসীকে উদ্দেশ্যে করে বলেন, কুমিল্লাকে দেবীদ্বারের মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে এবং দেবীদ্বারের সাংসদ আবুল কালাম আজাদের হাতকে শক্তিশালী করতে আগামী ৯ মার্চ বাস মার্কায় ভোট দিয়ে ডা. তাহসিন বাহার সূচনাকে জয়যুক্ত করতে হবে।