
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:৮

"কালব" একটি টেকসই ও মজবুত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পেরেছি বলে বিশ্বাস করি। বর্তমানে আয়বর্ধকৃূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং বাস্তবায়ন কাজ চলছে। "সমবায় শক্তি, সমবায় মুক্তি " এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলার কালব আওতাভুক্ত সকল ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কালব নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালব এর চেয়ারম্যান আগাষ্টিন পিউরীফিকেশন।
পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর আয়োজনে করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব কালব এর 'ঘ' অঞ্চলের ডিরেক্টর মোঃ আঃ মন্নান লোটস। প্রভাষক মোঃ মাহবুবুর রহমান টুকু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালব এর ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা মীম,সেক্রেটারি মোঃ আরিফ মিয়া, ট্রেজেরার নরেশ চন্দ্র বিশ্বাস, কালব 'চ' অঞ্চলের ডিরেক্টর ডাঃ নোয়েল চার্লস গমেজ,কালব এর জেনারেল ম্যানেজার প্যাট্টিক পালমা, সাবেক ডিরেক্টর গৌতম দেবনাথ, সাবেক ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম ফয়সাল,আবদুস সালাম খান প্রমূখ। সভায় দুই জেলার বিভিন্ন সমিতির দেড় শতাধিক প্রতিনিধি অংশ নিয়ে সমবায়ী নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

সভায় বক্তরা আরো বলেন, সমবায় একটি সামগ্রিক চেতনার নাম। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্র সমূহে তাদের সীমিত সম্পদ কাজে লাগিয়ে আর্থ- সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। যার জন্য এসব রাষ্ট্রে একটি যুগান্তকারী কর্মসূচীর অগ্রপথিক বলেই গণ্য করে। আশা করি বিগত বছরের বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি ক্রেডিট ইউনিয়ন এই আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করে সামনের দিকে এগিয়ে যাবে বলে বিশ্বাস। কালব সারা দেশে প্রায় ৫শত টাকা ঋন বিতরন বিতরন করছে। গত মাসে ৯ কোটি টাকারও বেশি আয় করেছে। কালবের উপর নির্ভর না করে নিজেরা নিজেদের সমিতিকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। আশা করি তা বাস্তবায়ন করবে। দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।
সারাদেশে কালবের আওতায় প্রায় দশ লক্ষ সমবায়ী রয়েছে। বর্তামানে কালব ১৪ শত কোটি টাকার মূলধন হয়েছে। প্লট প্রকল্প হাতে নেয়া হয়েছে। আস্তে আস্তে সকল প্রকল্প বাস্তবায়ন করা হবে।