সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১২

শেয়ার করুনঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরে তিনি সমাবেশে যোগ দেন। সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।নানা আয়োজনে সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ হচ্ছে। উদযাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সমাবেশে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপির সদস্যরা।

আরও

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

এছাড়া আরও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, সিনিয়র সচিবসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। অপরদিকে কূটনৈতিক ব্যক্তি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছেন।

১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠিত হয়। রাজধানী শহর থেকে সমতল ও পার্বত্যাঞ্চলসহ তৃণমূল পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর সদস্যরা। প্রতিষ্ঠার পর থেকে এ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২টি পূর্ণাঙ্গ নারী আনসার ব্যাটালিয়ন এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে গঠিত আনসার গার্ড ব্যাটালিয়নসহ (এজিবি) মোট ৪২টি ব্যাটালিয়ন রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

পার্বত্যাঞ্চলে ১৬টি ব্যাটালিয়নের সদস্যরা ‘অপারেশন উত্তরণ’ এ যৌথ ও একক ক্যাম্পে দেশের অখণ্ডতা রক্ষা, পাহাড়ি বাঙালি সম্প্রীতি রক্ষা এবং সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে এ যাবৎ বিভিন্ন সময় ১৯ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।এছাড়া পার্বত্যাঞ্চলের হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সমতল এলাকায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, রাষ্ট্রীয় তোষাখানাসহ সমতল এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ মোবাইল কোর্ট ও ভেজালবিরোধী অভিযান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, চোরাচালান রোধ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রোরেল, পায়রা বন্দর, বিমানবন্দর, প্রেষণে এসএসএফ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এ দায়িত্ব পালন করছে।

বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) সদস্যরা কূটনৈতিক জোন ও বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত ও ফিলিস্তিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় কাজ করছেন।দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ ৫ হাজারের অধিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।

এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব ঈদ, পূজা-পার্বনসহ বর্ষবরণ, শপিং মল, বাণিজ্য ও বইমেলা, রেল স্টেশন, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্য-সদস্যরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।দ্বাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট বাক্স, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের শৃংখলভাবে ভোটদান নিশ্চিত করতে ৫ লাখ ১৭ হাজার, ১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকদের জন্য “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” স্লোগানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও