
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪

সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান বলেছেন, সরাইলের মানুষ এখন আগের মতো ইতিবাচক চিন্তা করে। সরাইলের মানুষ ভালো কাজে নিয়োজিত মানুষগুলোকে মূল্যায়ন করতে জানে। আজকে অনুষ্ঠানে ভালো কাজের পুরস্কার দিয়ে যে সম্মানিত করা হয়েছে, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি এমন হতো, তাহলে আমাদের দেশটা আরও কত যে সুন্দর হতো।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সরাইল থানা কমপ্লেক্সে হল রুমে আয়োজিত অনলাইন গণমাধ্যম পুবের আলো মাল্টিমিডিয়া কর্তৃক "ভালো কাজের পুরষ্কার" বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান এ কথাগুলো বলেন।অনুষ্ঠানে এরআগে সরাইল উপজেলা থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম পুবের আলো মাল্টিমিডিয়া কর্তৃক ভালো কাজের পুরষ্কার কার্যক্রমে সরাইল থানায় কর্মরত ৬৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে।
অনুষ্ঠানে পুবের আলো'র চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান, পুবের আলোর আইন উপদেষ্টা এড. মো. আশরাফ উদ্দিন মনতু, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, পুবের আলোর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে সরাইল-সার্কেলে'র এএসপি রকিবুল হাসান আরও বলেন, এখানে অনেকে বলেছেন বিভিন্ন কারণে' সরাইলকে নিয়ে নেগেটিভ মন্তব্য আপনারও শুনেছেন। আমিও এখানে আসার আগে শুনেছি। কিন্তু সরাইল আসার পর এখন দেখি সরাইল অনেক পরিবর্তন। তিনি বলেন, আমি আসার তিন মাসের মধ্যে একটি নির্বাচন করেছি। সব মিলিয়ে আমার মনে হয়েছে সরাইলের মানুষ ইতিবাচক। সরাইলের মানুষ অনেক ভালো এবং গোটা সরাইলে অনেক পরিবর্তন এসেছে। তাছাড়া গোটা ব্রাহ্মণবাড়িয়া এখন পরিবর্তন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় সরাইল থানার সকল পুলিশ সদস্য, পুবের আলো মাল্টিমিডিয়া পরিবারের সদস্যরা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানা গেছে, সরাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায়ে, দেশীয় অস্ত্র উদ্ধার ও দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখায় পুবের আলো এ পুরষ্কার প্রদান করেছে।