
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় সাংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দেবীদ্বারে ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার,

মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সবুজ আহমেদ, সারোয়ার হোসেন রাকিব, দিদারুল আলম ফয়েজ, গাজী আসিফ, ইমরান আরেফিন ইমু, আল-আমিন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি