
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৪

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে মোঃ বাছির হোসেন মুন্সী(২) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত বাছির উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া সাদাত আলী মুন্সী বাড়ির মঞ্জুরুল আহসান মুন্সী’র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০ টায় বাছির হোসেন বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা-ধুলা করছিল। এসময় পাশেই রান্নাঘরে তার মা' তানিয়া আক্তার রান্না করছিলেন। খেলার এক পর্যায়ে মো. বাছির হোসেন মুন্সী পুকুরের পানিতে পড়ে যায়। রান্নার ফাঁকে তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুরে গিয়ে মোঃ বাছির হোসেন মুন্সীর মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে আনেন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।